এম. রহমত উল্লাহ্
দোবিলা, তাড়াশ, সিরাজগঞ্জ।
ওরা ক্ষণ জন্মা
যারা দেশকে ভালবাসে
ওরা দেশ প্রেমিক
দেশের মানুষকে ভালবাসে।
দেশের প্রতিটি ধূলি কণা
ওদের চোখের মনি
হীরামতি পান্নার মতই মূল্যবান
ওরা জ্ঞানের ক্ষনি।
দেশের কল্যাণে সদা তৎপর
দেশ প্রেমিক দেশকে ভালবেসেই
ওরা হয় ধন্য।
ওরা চির বরেণ্য।
শত্রুর অস্ত্র বুকে ধরেই
চলে দেশ প্রেমিক
বিজয়ে ফুলের মালা
পরাজয়ে মৃত্যুর আলিঙ্গন।
জেল জুলুম অত্যাচার
সহ্য করেই চলে জীবন
ওরা আল্লাহ’র প্রতিনিধি
দেশের দশের কল্যাণে
ওদের জীবন
ওরা অক্ষয় অমর প্রিয় নেতা
ওদের জীবন ধন্য।
মহম্মদ নাছিম সিরাজগঞ্জের
নেতা বরেণ্য।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com