চলনবিল বার্তা ডেস্ক: স্বাধীনতার পর যখন সাংবাদিকতাসহ নানা কাজে ঢাকা গিয়েছি তখন শুনেছি যমুনার পশ্চিমতীরে অর্থাৎ উত্তর বঙ্গের কোন সচিব পদমর্যাদার কেউ নেই। বাংলাদেশে সচিবদের আসনে অধিষ্ঠিত সিংহভাগ কর্মকর্তা যমুনার পূর্ব পাড়ের। এবার সেই বৃত্ত ভেংগে গত ১৭ মে ২০২০ পূর্ণাঙ্গ সচিব হেেলন সিরাজগঞ্জজেলার তাড়াশ উপজেলার কৃতি সন্তান এনজিওবিষয়ক ব্যুরোর মহা পরিচালক (অতিরিক্ত সচিব) কে এম আব্দুস সালাম। তিনি শুধু তাড়াশের নয় সমগ্র চলনবিলে এ ক্ষেত্রে ইতিহাস সৃষ্টি করলেন। অপরদিকে এই দক্ষ ও মেধাবী মানুষটি কেবল তাড়াশের নয় চলনবিলবাসী তথা উত্তরাঞ্চলের গর্ব। তার সততা নৈতিকতাা, কর্মনিষ্ঠা তাকে অল্প সময়ে দেশের সর্বোচ্চ পর্যায়ের কমকর্তার আসনে উপবিষ্ট হতে সহায়ক হয়েছে। ব্যক্তিগত জীবনে সালাম সাহেব সদালাপী, অমায়িক ও অনাড়ম্বর জীবন যাপন করে থাকেন। ইতোমধ্যেই তাড়াশের উন্নয়ন অগ্রগতিতে তার সক্রিয় কর্মতৎপড়তা লক্ষ্য করা গেছে যা এলাকাবাসীর জন্য আশার আলো স্বরুপ। তাড়াশের সন্তান সচিব পদে বৃত হলেন- এ এক অবিশ^াস্য, অকল্পনীয়। তাড়াশবাসী আশা করে, সচিব সালাম সাহেবের অনুকুল দৃষ্টিদান ও কর্ম প্রয়াসে তাড়াশ উন্নয়নের মহাসড়কে নতুন মাত্রায় যুক্ত হবে। সিরাজগঞ্জ জেলার মধ্যে সর্বাপেক্ষা অনুন্নত ও পশ্চাৎপদ তাড়াশের গণমানুষ এমন একজন উচ্চ পদের প্রশাসনিক নেতৃত্ব পেয়ে ধন্য, আশ^ান্বিত। তাঁর জীবন কর্ম আরো উজ্জল জ্যেতিস্কের মতো সমাজে সমৃদ্ধির আলো ছড়াবে এই প্রত্যাশা। তাড়াশ থেকে প্রকাশিত সাপ্তাহিক চলনবিল বার্তা পরিবারের পক্ষ থেকে তাকে প্রাণঢালা অভিন্ন্দন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com