সলঙ্গায় রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ

Spread the love

বিশেষ প্রতিনিধিঃ গত ৯ জুলাই সিরাজগঞ্জের সলঙ্গায় ঝুরঝুরি আব্বাসের বাড়ির সংলঙ্গ ব্রীজ হতে সলঙ্গা সদর পর্যন্ত  সাত কিলোমিটার রাস্তার জনদুর্ভোগের খবর  ছবি সংবাদপত্রে  প্রকাশ হওয়ার পর গত জানুয়ারীতে কথিত ৩০ কোটি টাকার প্রকল্পের অংশবিশেষ  উক্ত ৭ কিলোমিটার রাস্তার পূণ:সস্কারের কাজ শুরু হওয়ায় জনমনে সস্তি ফিরলেও  রাস্তার কাজ চলছে সাইনবোর্ড বিহীনভাবে। যে কারণে জনগুরুত্বপূর্ণ রাস্তাবৃদ্ধিসহ গ্রামীণ  সড়ক মেরামতে ব্যাপক  অনিয়ম নিয়ে নানা ধরনের অভিযোগ উঠেছে। যার জন্য সলঙ্গাসহ তিনটি উপজেলার হাজার হাজার মানুষের মনে চাপা ক্ষোভ বিরাজ করছে।  কাজটি দেখভালের কেউ নেই। এ অবস্থায় প্রথমে এলাবাসী ঠিকাদারকে দরপত্র অনুযায়ী কাজ করতে অনুরোধ জানান। ঠিকাদার নিজেকে আওয়ামীলীগ নেতার পরিচয় দিয়ে অনিয়ম করেই চলেছে যা দেখার কেউ নেই।

গত  বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে দেখা যায়, রাস্তার দুই পার্শ্ব আগের মতোই বহাল রেখে অর্থাৎ বৃদ্ধি না করে কাজ করছে। এরই মধ্যে দুই পার্শ্বে  ইট বসানোর কাজ সম্পন্ন হয়েছে। কথিত ৩০ কোটি টাকার কাজ করার কথা থাকলেও সেই দৃশ্যমান  সম্প্রসারণ ও উন্নয়ন নেই।  তাছাড়া কাজের মান নিয়েও প্রশ্ন উঠছে। স্থানিয়সহ জেলার বিভিন্ন এলাকার মানুষের দাবি , রাস্তা প্রশস্ত এবং মজবুত  না করে  এভাবে রাস্তা সংস্কার করলে আবারও পুরাতন দূর্ভোগ ফিরে আসবে । এতে রাস্তায় কাজের নামে ফাঁকী আর সরকারী অর্থের অপচয় হবে। সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সলঙ্গা থেকে বনবাড়িয়া ভাঙ্গা পর্যন্ত এক কিলোমিটার, ঐ দিকে আব্বাসের বাড়ি সংলগ্ন ব্রীজ হতে হাফ কিলোমিটার রাস্তা পাশ হয়েছে; তাই এভাবে কাজ করা হচ্ছে।  নিয়মানুযায়ী কাজের বিবরণ সম্বলিত জনঅবহিতকরণ সাইনবোর্ড নেই কেন – সে প্রশ্নের জবাব  তিনি এড়িয়ে গেছেন।

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD