সাব্বির আহম্মেদ : সিরাজগঞ্জের তাড়াশের ইউএনও ইফফাত জাহানের হস্তক্ষেপে দখল মুক্ত হল একটি প্রবাহমান সরকারী খাল । পানি প্রবাহের গুরত্বপুর্ন এ খালটি দখল মুক্ত হওয়ায় ওই মাঠের প্রায় ২০ হাজার হেক্টর ফসলী জমি জলাবদ্ধতার আশংকা থেকে রক্ষা পেল।
জানা গেছে, তাড়াশ-ভুইঞাগাঁতী রাস্তায় তাড়াশ সদর হতে ৩ কিলো মিটার পুর্ব দিকে ধানকুণ্ঠি ব্রীজ এলাকায় রাস্তার দক্ষিণে সরকারী খাল দখল করে পুকুর খনন করছিলেন ওয়াশীন গ্রামের প্রভাবশালী ব্যক্তি নজরুল ইসলাম মুন্টু।
স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে সরকারী খাল দখল করে পুকুর খননের খবর পেয়ে ইউএনও ইফফাত জাহান সরেজমিনে ঘটনাস্থলে যান। তিনি সেখানে উপস্থিত হয়ে ওই খাল দখল মুক্ত করা ও পুকুর খনন বন্ধের নির্দেশ দেন।
মাধাইনগর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা আকতার হোসেনকে এ নির্দেশ বাস্তবায়নের দায়িত্ব দেন। আকতার হোসেন গত রোববার বিকাল থেকে সোমবার সকাল পর্যন্ত খালটি দখল মুক্ত করে পানি প্রবাহের পথ নিশ্চিত করেন। এতে করে স্থানীয় হাজার হাজার কৃষকেরা উপকৃত হবেন। এ ব্যাপারে তাড়াশ ইউএনও ইফ্ফাত জাহান বলেন, ফসলী জমিতে পুকুর খনন করা ও খাল দখল করা অবৈধ, তাই ব্যবস্থা নিয়েছি। ভবিষতে এ ধরনের পদক্ষেপ অব্যহত থাকবে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com