সরকারী মাল তাই দরিয়া মে ঢাল …

Spread the love

ভাঙ্গুড়া প্রতিনিধি: ভাঙ্গুড়া পৌর সদরে অবস্থিত গণপূর্ত বিভাগের পঞ্চাশ কোটি টাকার সম্পত্তি রক্ষণাবেক্ষণের অভাবে বেদখল হয়ে যাচ্ছে।

অনেক আগে এখানে ইটভাটা ছিল। সেসব ইট ১৫/১৬ বছর আগেই হরিলুট হয়েছে। জমিগুলো পড়ে ছিল, এখন তাও বেদখল হয়ে যাচ্ছে। ইতিমধ্যে এই সম্পত্তির উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম পাশে বেশকিছু অবৈধ বাড়িঘর নির্মাণ করা হয়েছে। স্থানীয় কতিপয় ব্যক্তি ঐ সম্পত্তির কিছু কিছু অংশ দখলে নিয়ে মোটা টাকায় পজিশন বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা গেছে, এখানে গণপূর্ত বিভাগের একটি সাইনবোর্ড রয়েছে তবে সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য কেউ নেই।

পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খন্দকার ঐ পরিত্যক্ত ইটভাটাটি তাদের সম্পত্তি দাবি করে বলেন, এটা বা এর অংশবিশেষ কাউকেই ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। তবে কেউ অবৈধ দখল করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। কিন্তু ইতিমধ্যে বেশকিছু জমি বেদখল হয়েছে বলে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, ঐ সম্পত্তি তত্ত্বাবধান করেন সাব-ডিভিশনাল অফিসের উপবিভাগীয় প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলী। ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রাফিউল আলম বলেন, আমি তিন মাস ধরে এখানে অতিরিক্ত দায়িত্ব পালন করছি। গণপূর্ত বিভাগ আমাদের ঐ সম্পত্তির খাজনা দেয়। কিন্তু বেদখলের ব্যাপারে কিছু জানায়নি।

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD