শামিউল হক শামীম: তাড়াশে অনুষ্ঠিত হলো অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। রঘুনিলী মঙ্গলবাড়ীয়া যুব সংঘ এই খেলার আয়োজন করে।
বুধবার বিকালে উপজেলার মঙ্গলবাড়ীয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের সভাপতি ও রঘুনিলী মঙ্গলবাড়ীয়া যুব সংঘের পরিচালক মোঃ সিরাজ সরকার। খেলায় মোট ৮টি দল অংশ নেয়। এর মধ্যে তাড়াশ উপজেলার সান্তান গ্রাম ফুটবল একাদশ ও উল্লাপাড়া উপজেলার অনুখা গ্রাম ফুটবল একাদশ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলায় অনুখা ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে সান্তান ফুটবল একাদশ বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী দলকে ২৪” এলইডি টেলিভিশন ও রানারআপ দলকে ১৯” এলইডি টেলিভিশন পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ এমপি, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খাঁন, এ্যাড মোঃ নুরুল ইসলাম প্রমূখ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com