তাড়াশে ভদ্রবতী নদীতে সোঁতিজাল : তলিয়ে গেছে রোপা আমন

Spread the love

লুৎফর রহমান : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের মধ্যে দিয়ে বয়ে চলা ভদ্রাবতী নদী ও বেহুলার খালের নয়টি পয়েন্টে সোঁতিজাল দিয়ে মাছ ধরায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে ওই এলাকার চলতি রোপা মৌসুমের প্রায় তিন শ হেক্টর সদ্য রোপন করা রোপা ধান তলিয়ে গেছে।

তাড়াশ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, এ বছর তাড়াশ উপজেলায় চলতি মৌসুমে রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ হাজার হেক্টর। সাম্প্রতিক সময়ের বন্যায়  আট শ হেক্টর জমির বোনা ও রোপা আমন বিনষ্ট হয়েছে। বোরো ধানের দাম কম হওয়ায় এবং বীজ সংকটের কারণের পরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন এ অঞ্চলের কৃষক। তারা পুন:রায় জমি প্রস্তুত করে রোপা আমনের চারা রোপন করেন। কিন্তু ভদ্রাবতী নদী ও বেহুলার খাড়িতে সোঁতিজাল দিয়ে মাছ ধরার জন্য বাঁধ সৃষ্টি করায়, উজান থেকে গড়ে আসা ঢলের পানি ভাটির দিকে প্রবাহিত হতে না পারায় তালম ইউনিয়নেরর বেশির ভাগ রোপা আমন পানিতে তলিয়ে গেছে।

তাড়াশ  উপজেলা কৃষি কর্মকর্তা মো: সাইফুল ইসলাম বলেন, ইতোমধ্যেই আমরা সোঁতিজালের মালিকদের চিহ্নিত করেছি। দ’ুএক দিনের মধ্যেই অভিযান চালিয়ে সোঁতিজাল অপসারণ করা হবে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD