ফজলুর রহমান : তাড়াশের স্বনামধন্য শিক্ষাবিদ ও সাহিত্যিক, তাড়াশ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আমিন উল আলম চৌধুরী (৮০) স্ট্রোকে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবার সূত্রে প্রকাশ, গত শনিবার ঘর থেকে বের হওয়ার সময় তিনি মেঝেতে পরে যান। অবশ্য পূর্বের দিন থেকেই তিনি জ্বরে ভুগছিলেন। তৎক্ষনাৎ তাকে সিরাজগঞ্জ মেডিনোভা হাসপাতালে নেওয়া হলে প্রাথমিকভাবে ডা. তাকে ব্রেন ও হার্ট ষ্ট্রোক আক্রান্ত হওয়া সনাক্ত করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে ঢাকাস্থ উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হলে বর্তমানে জনাব চৌধুরী উক্ত হাসপাতালের কার্ডিওলোজিষ্ট ডা. খবির উদ্দিন এবং নিউরোলোজিষ্ট ডা. শরিফ উদ্দিনের তত্বাবধানে এইচডিও’তে রয়েছেন। উল্লেখ্য , সত্তুর এর দশকে তিনি তাড়াশ ডিগ্রি কলেজে যোগদান করে পরবর্তীতে ওই কলেজের অধ্যক্ষ হিসেবে অসামান্য অবদান রেখে কলেজটিকে বর্তমান পর্যায়ে নিয়ে এসে বিগত কয়েক বছর পূর্বে তিনি অবসর গ্রহণ করেন। তাড়াশ সদরের প্রফেসর পাড়ায় তিনি সপরিবার বসবাস করছেন। তার পরিবার অসুস্থ অধ্যক্ষ সাহেবের সুস্থতার জন্য সবার নিকট দোয়া কামনা করেছেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com