গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:গুরুদাসপুরের আদি সংবাদিক সংগঠন ‘চলনবিল প্রেসক্লাব’ এর শূণ্য পদে নির্বাচন অনুষ্ঠিতহয়েছে। বুধবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি আলী আক্কাছের সভাপতিত্বে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিতরা হলেন- সাধারণ সম্পাদক মো. জালালউদ্দিন (আনন্দ টিভি), সহ সভাপতি সাজেদুর রহমান(দৈনিক বাংলা), সাংগঠনিক সম্পাদক রহমত আলী (আমার দেশ), কোষাধ্যক্ষ সেলিম রেজা (আজকের বসুন্ধরা), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আখলাকুজ্জামান (আমাদের সময়), নির্বাহী সদস্য ছানোয়ার হোসেন ছাবলু (খবরপত্র)।নির্বাচনে উপলক্ষে আয়োজিত সভায় প্রেসক্লাবেরব র্তমান ও পূর্বের গৃহীত সিদ্ধান্তসমূহ আলোকপাত করেন সাবেক সম্পাদক মিজানুর রহমান শাহাদত। বিজয়ীদের ফুল দিয়ে বরণ শেষে প্রেস ক্লাবের প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এ সময় প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আবুল কালাম আজাদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সহ সকল সদস্য উপস্থিত ছিলেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com