সলঙ্গা থানা এলাকা হতে ৪২৩ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক সরবরাহকারী গ্রেফতার

Spread the love

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব সফলতার সাথে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

১।এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় এবং তথ্য প্রযুক্তির সহযোগিতায় গত ২৪ আগস্ট ২০২৬ খ্রিঃ দুপুর ১২.৫০ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচর গ্রামস্থ রাজশাহী থেকে ঢাকাগামী মহাসড়কের পাশে রয়্যাল রুপালী হাইওয়ে রেস্টুরেন্ট এর সামনে ” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪২৩ গ্রাম হেরোইনসহ ০২ জন নারী মাদক সরবরাহকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

২।  গ্রেফতারকৃত আসামিদ্বয় ০১। আসামী মোছাঃ রোকেয়া বেগম(৫০), পিতা-মৃত আনিছুর রহমান, সাং-হলিদাগাছী, থানা-চারঘাট, জেলা-রাজশাহী, আসামী ০২। সালেহা খাতুন(৪৫), পিতা-মৃত লোকমান হোসেন, সাং-দিয়াড়মহব্বতপুর, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী।

৩।   প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আসামি দীর্ঘদিন যাবৎ রাজশাহী সীমান্ত হতে কতিপয় মাদক ব্যাবসায়ীর নিকট হতে উক্ত নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে নিজে পরিবহন করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যাবসায়ীদের নিকট সরবরাহ করে আসছে।

৪।   গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD