গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে সোনালী ব্যাংক পিএলসি চাঁচকৈড় শাখার ঋণ আদায় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১ জুুন হতে ৩০ জুন পর্যন্ত বিশেষ ঋণ আদায় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ১১টায় উপজেলার নয়াবাজারে গ্রাহকদের নিয়ে ওই ক্যাম্পিং হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির ব্যবস্থাপক এ.কে.এম আতিকুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি রাজশাহীর জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. শওকত জামান।
প্রধান অতিথি বলেন- ‘সরকারের দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক চাঁচকৈড় শাখার আওতাধীন কৃষকদের ১০ হাজার করে ৭০ লক্ষাধিক টাকা কৃষি ঋণ মওকুুফ করা হয়েছে। ভালো গ্রাহক ও উদ্যোক্তাকে ঋণ দেওয়া হবে। এক্ষেত্রে কোনো মাধ্যম ছাড়াই ঋণ গ্রহিতা সরাসরি ব্যাংকে যোগাযোগ করবেন।’
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নাটোর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. আহসান রেজা, জিয়া পরিষদ নাটোর জেলার সভাপতি নুর উদ্দীন মো. জাহাঙ্গীর, চলনবিল প্রেসক্লাব সভাপতি আলী আক্কাছ ও গ্রাহক মো. আইয়ুব আলী।ক্যাম্পে বক্তব্য শেষে গ্রাহকদের কাছ থেকে খেলাপী ঋণ আদায় করা হয়। এসময় গ্রাহকরা স্বল্প সুদে ঋণ পেতে কর্তৃপক্ষের কাছে আবেদন জানান। #
চলনবিল বার্তা chalonbeelbarta.com