গুরুদাসপুুর পৌরসভার বাজেট পেশ

Spread the love

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
২০২৬-২০২৭ অর্থবছরের জন্য নাটোরের গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি ২ লাখ ৯৫ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় পৌর মিলনায়তনে ওই বাজেট পেশ করেন পৌর প্রশাসক ফাহমিদা আফরোজ। বাজেটে মোট ব্যয় দেখানো হয়েছে ৪৩ কোটি ১১ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা ও স্থিতি দেখানো হয়েছে ৯১ লাখ ৩০ হাজার ২০০ টাকা।
বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের শুরা সদস্য আব্দুল খালেক মোল্লা, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলিম, পৌর জামায়াতের আমীর আলমগীর হোসেন, বিএনপির নেতা ওমর আলী শেখ, মাহামুদুজ্জামান সোহাগ, সাংবাদিক আলী আক্কাছ, দিল মোহাম্মদ, প্রভাষক সাজেদুর রহমান প্রমূখ।এসময় থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, পৌর নির্বাহী প্রকৌশলী আবু রায়হাান, পৌর নির্বাহী কর্মকর্তা হাসান আলীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণার পর বক্তারা বিভিন্ন খাত নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে বক্তব্য রাখেন। এসময় পৌর প্রশাসক বিভিন্ন সমস্যা উত্তরণে উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD