তাড়াশে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অনুদানের গরু বিতরণ

Spread the love

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক অনুদানে সিরাজগঞ্জের বেসরকারী উন্নয়ন সংস্থা পরিবর্তনের বাস্তবায়নে “গাভী পালন কর্মসূচির” অধীনে গত ২৮ জুন ২০২৬ রোববার জেলার তাড়াশ উপজেলায় ১০ জন হতদরিদ্র নারী-পুরুষের মাঝে বিনামূল্যে ১০টি বকনা গরু বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরী চত্বরে পরিবর্তন আয়োজিত এক ওরিয়েন্টেশন ও গরু বিতরণ অনুষ্ঠানে আলোচনা পর্বের পর প্রধান অতিথি হিসেবে ১০ জন উপকারভোগীর মধ্যে গরু বিতরণ করেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব জনাব মো. শাহজাহান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার জনাব নুসরাত জাহান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: শর্মিষ্ঠা সেন গুপ্তা-উপজেলা কৃষি কর্মকর্তা, মো. হাবিবুর রহমান-অফিসার ইন চার্জ তাড়াশ থানা, ডা. মো. বাদল মিয়া-উপজেলা ভেটেরিন্যারী সার্জন, মো. নাসির উদ্দিন-উপজেলা মৎস্য কর্মকর্তা, মো. তাইজুল ইসলাম- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,দীনবন্ধু মৃধা-উপজেলা সমবায় কর্মকর্তা ও মো. ইলিয়াস হাসান শেখ-উপজেলা সমাজসেবা কর্মকর্তা, তাড়াশ, সিরাজগঞ্জ। এসময় আরো বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আরিফুল গনি লেমন ও তাড়াশ প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ,পরিবর্তনের পরিচালক আবদুর রাজ্জাক রাজু,ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আব্দুল মজিদ, সাংবাদিক লুৎফর রহমান ও গোলাম মোস্তফা প্রমূখ।সভাপতিত্ব করেন পরিবর্তনের সহ-সভাপতি মো. আমিরুজ্জামান আমীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবর্তনের উপপরিচালক রোখসানা খাতুন। অনুষ্ঠান শুরুর পূর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তাড়াশ মডেল মসজিদের হোসাইন আহমেদ। উল্লেখ্য, পরিবর্তন ফাউন্ডেশনের সহযোগী সংস্থা হিসেবে ১৪ বছর যাবত তাড়াশ উপজেলার দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির উন্নয়নে বিভিন্ন প্রকার প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করে যাচ্ছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD