Oplus_131072

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে  পানী ও স্যালাইন বিতরণ

Spread the love
শাহ আলম, সিরাজগঞ্জ জেলা  প্রতিনিধি :
সারাদেশের ন্যায় সিরাজগঞ্জে  আজ মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। তীব্র তাপদাহ উপেক্ষা করে বাহিরে অভিভাবক বৃন্দ অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন শেষ হবে পরীক্ষা।  অভিভাবকদের এই কষ্ট অনুভব করেছেন মানবতার ফেরিওয়ালা, সিরাজগঞ্জের কৃতি সন্তান,  সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী, হাজী মো: আব্দুস সাত্তার। নিজ অর্থায়নে  পানির বোতল  এবং স্যালাইন কিনে  পরিষ্কার-পরিচ্ছন্ন টিমের কর্মীদের দারা পৌঁছে দিলেন অপেক্ষমান অভিভাবক দের হাতে হাতে পানী  ও  স্যালাইন। উনার এই মানবিকতা দেখে সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজ। এ সময় হাজী মো: আব্দুস সাত্তারের নেতৃত্বে, সিরাজগঞ্জের — বিএল স্কুল,সালেহা স্কুল, জ্ঞানদায়িনী স্কুল, হৈমবালা স্কুল, সবুজ কানন স্কুল, ভিক্টোরিয়া স্কুল, এবং টেকনিক্যাল স্কুলের  অপেক্ষমান অভিভাবকদের মাঝে ১২ শত  সুপেয় পানির বোতল  ও স্যালাইন বিতরণ করা হয়েছে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD