সিংড়া প্রতিনিধিঃ নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী শফিকুল ইসলাম শফিক বিজয়ী হয়েছেন। উপজেলার ১৩৩টি কেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম শফিক (নৌকা মার্কা) পেয়েছেন ৬৯ হাজার ৯৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আদেশ আলী পেয়েছেন (দোয়াত কলম মার্কা) ৬০ হাজার ৬৯৪ ভোট।
এছাড়া ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান (তালা মার্কা) ৬৫ হাজার ৩০৯ ভোট পেয়ে ও ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে শামীমা হক রোজী (ফুটবল মার্কা) ৯৮ হাজার ৪৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com