বিশেষ খবর

নিমগাছি মৎস্য প্রকল্প এবার যাচ্ছে প্রাইভেট কোম্পানীর কাছে

লুৎফর রহমান: নিমগাছি মৎস্য চাষ প্রকল্পের অধিনে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ ও তাড়াশ, পাবনা জেলার চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার ১ হাজার ৬শ’ ৬৭ একর আয়তনের ৭শ’ ৮৩ টি পুকুর ও দিঘী সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ জি,টি রোলন ফিশারিজ লি: নামে প্রাইভেট কোম্পানীকে সরকারী জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা ২০০৯ মোতাবেক রায় প্রদান করেন। এদিকে ঐসব পুকুর ও দিঘীতে মাছ চাষ করে …

Read More »

গুরুদাসপুরে মাছ ডাকাতির চেষ্টা

গুরুদাসপুর প্রতিনিধি : বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক সংলগ্ন গুরুদাসপুর উপজেলাধীন মশিন্দা ইউনিয়নের হাঁসমারী গ্রামে মাছ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার পরদিন আবারো ওই পুকুরেই মাছ ধরার সময় স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাত দল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাঁসমারী গ্রামের মাছ চাষী শামীম ও কামাল এলাকার সাইফুল মোল্লার ৫ বিঘা আয়তনের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। পুকুরটিতে …

Read More »

চলনবিলে অতিথি পাখির আগমন

লুৎফর রহমান : চলনবিলের তাড়াশের শাহ শরীফ জিন্দানী (রঃ)এর পুন্যভুমি নওগাঁয় ছোট করতোয়া নদীতে এবারো অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে। এ দিকে পাখির আগমন দেখে শিকারীরা প্রস্তুতি নিচ্ছে পাখি শিকারে। অথচ এক সময় ছোট করতোয়া সহ গোটা চলনবিল ছিল মাছ আর পাখিদের নিরাপদ আশ্রয়স্থল। দেশীয় পাখির সাথে সহাবস্থান ছিল অতিথি পাখি আর শত প্রজাতির জলজ প্রানীর। সে চিত্র এখন …

Read More »

শীতের লেপ তোষকের বার্তা নিয়ে হাজির

ফারুক আহমেদঃবিকাল ৫ টার পর থেকে মৃদু হাওয়া সন্ধাপর থেকে হাড় কাপানো লেপ তোষের সেলাইয়ের বার্তা নিয়ে হাজির পেশাদার ধুনকেরা অনুভূতি জানান দিচ্ছে আসছে শীত। শীত পরশ মাখা ১১ অগ্রহায়ণ ২৬শে নভেম্বরের একরাশ সজীব স্বপ্ন নিয়ে  প্রকৃতির সাথে লেপ তোষক সেলাইয়ে ব্যস্ত পেশাদার ধুনকররা। করোনা ও বন্যার ক্ষতিগ্রস্ত ঋণের জালে আটকে যাওয়া গ্রামগঞ্জের নিম্নআয়ের খেটে খাওয়া মানুষেরা। এমন সময় প্রকৃতি …

Read More »

মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানের জরুরী চিকিৎসা প্রয়োজন

গোলাম মোস্তফা : তাড়াশ পৌর শহরের বাসিন্দা হাফিজুর ইসলাম (১৮) নামে এক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান চিকিৎসার আকুতি জানিয়েছেন। সে জন্ম থেকে ডায়াবেটিসজনিত অসুস্থতায় ভুগছেন। তার বাবার নাম আব্দুস সালাম ও বীর মুক্তিযোদ্ধা মৃত বানিয়ার নাতি। (২৬ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে শহরের মডেল প্রেসক্লাব মোড় এলাকায় তার সাথে দেখা। একটি অটোভ্যানের উপর শুয়ে আছে কিশোর ছেলেটি। পাশে তার মা বসে কাঁদছেন। কি …

Read More »

গুরুদাসপুরে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন

গুরুদাসপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের অধীন গুরুদাসপুর উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের গৃহনির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন ঘোষনা শেষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। মঙ্গলবার উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর প্রাইমারি স্কুল মাঠে ওই উদ্বোধনী সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা …

Read More »

তাড়াশ হাসপাতালের ২টি এ্যাম্বুলেন্সই নষ্ট একটি সম্পূর্ণ অকেজো-অপরটি খুঁড়িয়ে চলে

বিশেষ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন এ্যাম্বুলেন্সটি আমলাতান্ত্রিক জটিলতায় মেরামত করানো যাচ্ছে না। এ কারণে সেটা প্রায় চার বছর যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কোনমতে একটি পুরানো এ্যাম্বুলেন্স দিয়ে চলছে রোগী স্থানান্তর। যা বেশীর ভাগ সময় চলে না বলে জানা যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল মিয়া শোভন জানান, নতুন এ্যাম্বুলেন্সটি ২০১৬ সালে হস্তান্তরের পাঁচদিন …

Read More »

রঙ্গিন সাজে তাড়াশ শিশু পার্ক

এম এ মাজিদ : চলনবিলের তাড়াশ শিশু পার্ক সেজেছে রঙ্গিন সাজে। উপজেলা পরিষদ চত্বর থেকে মাত্র ১ কিলো মিটার দুরে তাড়াশ-ভূয়াগাতি আঞ্চলিক সড়ক ঘেষে অবস্থিত তাড়াশ পৌর শিশুপার্ক। পার্কটি এলাকার শিশু-কিশোর, শিক্ষক-চাকুরিজীবি, কৃষক-দিনমুজুরসহ সকল পেশার মানুষদের আনন্দ বিনোদনের একমাত্র কেন্দ্র। সন্ধ্যার পর এলাকায় গেলে হরেক রকমের বাতির আলোতে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। জানা যায়, তাড়াশবাসীর তথা কোমলমোতি শিশু কিশোরদের বিনোদনের …

Read More »

তাড়াশে মাছের সাথে শত্রুতা !

তাড়াশ প্রতিনিধি: তাড়াশ সদর ইউনিয়নের বৃ-পাচান গ্রাম এলাকার একটি লীজকৃত সরকারি খালে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। এতে কমপক্ষে ৫ লক্ষাধিক টাকার মাছ মারা গেছে বলে অভিযোগ করেছেন মাছচাষি। আজিজুল হক ও সজিব হোসেন হোসেন নামের বৃ-পাচান গ্রামের ঐ দুইজন ক্ষতিগ্রস্থ মাছচাষি জানান, ২ লাখ ৫০ হাজার টাকায় লীজ নিয়ে তারা বৃ-পাচান সাইট খালে মাছচাষ করে আসছেন। বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক …

Read More »

শাহজাদপুর জঙ্গি আস্তানা থেকে চারজন আত্মসমর্পণ

ডাঃ আমজাদ হোসেন মিলন উল্লাপাড়া সিরাজগঞ্জ  সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উকিলপাড়া এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা। ওই বাড়ি থেকে চারজন বেরিয়ে এসে র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণ করা চারজনের মধ্যে একজনের নাম কিরণ। বাকিদের নামপরিচয় জানা যায়নি। শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা থেকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ওই বাড়িটিতে অভিযান শুরু করে র‌্যাব। …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD