বিশেষ খবর

নন্দীগ্রামে শ্রেষ্ঠ বক্তা ও ইসলামী সংগীত শিল্পী এলাকায় প্রশংসা ভাসছেন মামুনুর রশীদ জমিরী

আরাফাত হোসেন : বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের থালতা মাঝগ্রাম গ্রামের কৃতি সন্তান উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী ইসলামী সংগীত শিল্পী উদীয়মান তরুণ বক্তা আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী মোঃ মামুনুর রশীদ(জমিরী) সাহেব দাঃ বাঃ ধীরে ধীরে নিজের সৃজনশীল কাজের মাধ্যমে একটি পরিচিত নাম হয়ে উঠছেন।বর্তমান পেশাগত দায়িত্ব দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ফাগের,পানাই কেন্দ্রীয় জামে মসজিদ …

Read More »

গুরুদাসপুরের নাজিরপুরে ভিজিএফের চাল পেলো ৩ হাজার ২১৬ পরিবার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৩ হাজার ২১৬ দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে নাজিরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে ট্যাগ অফিসার মো. আব্দুল্লাহ, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, প্রশাসনিক কর্মকর্তা জালাল উদ্দিন, ইউপি সদস্য আব্দুর রউফ, কাচন প্রামাণিক, শাহরিয়ার নাজনীনসহ পুলিশ …

Read More »

ভাঙ্গুড়ায় বাড়ির উঠানে পড়ে থাকা লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় বাড়ির উঠানে পড়ে থাকা লিচুর বিচি গলায় আটকে হোসাইন নামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের হরিহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। হোসাইন ওই গ্রামের মাসুদ হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে লিচুর বিচি পড়েছিল। সকালে শিশু হোসাইন উঠানে খেলার সময় সকলের অজান্তে …

Read More »

নন্দীগ্রামে ওবাইদুল ক্যান্সার আক্রান্ত প্রবাস থেকে ৪৬হাজার টাকা সহযোগিতা করেন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের দাড়িয়াপুর গ্রামে বাবুল মিয়ার ছেলে ওবাইদুল ইসলাম শেষ সম্বল বিক্রি করে ক্যান্সারের সঙ্গে লড়াই করতেছেন ও অনাহারে জীবন যাপন করতেছেন।এই নিউজ সাপ্তাহিক গণরায়, অনলাইন মিডিয়া,বিভিন্ন অনলাইন পোর্টাল পত্রিকার সহ নিউজ প্রকাশ হওয়ার পর পরে প্রবাসী ভাইদের হৃদয়ে ছুঁয়ে যায়।আর্থিক সহযোগিতা পেলেন যেই দুই ভাইয়ের মাধ্যমে মালোশিয়া প্রবাসী ও …

Read More »

চলনবিলে বৃষ্টি ও বন্যার কারণে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে চরম দুর্ভোগ

জাহিদ হাসান:  চলনবিল অঞ্চলে টানা ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে স্কুলগামী ছাত্র-ছাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। বিভিন্ন এলাকার রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের স্কুলে আসা-যাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম এবং বাড়ছে অভিভাবকদের উদ্বেগ। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের অবিরাম বর্ষণে চলনবিলের খাল-বিল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গ্রামের কাঁচা রাস্তা …

Read More »

  সিরাজগঞ্জে টিভি ক্যামেরা সাংবাদিক এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

শাহ আলম,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে টিভি ক্যামেরা সাংবাদিক এসোসিয়েশন (টিসিএ) এর ১০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।শনিবার (১৬ মে) রাতে সিরাজগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না এবং …

Read More »

রায়গঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জমির পাকা ধান পানির নিচে

রাশিদুল হাসান, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)  ঃ সিরাজগঞ্জ রায়গঞ্জের সোনাখাড়া ও ধুবিল ইউনিয়নের ৩ হাজার বিঘা জমির ধান পানির নিচে। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কৃষক হচ্ছে ক্ষতিগ্রস্ত। সরেজমিনে ও তথ্য সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলার ২ টি ইউনিয়নের কলিয়া, শ্রীরামপুর, গোপালপুর, পশ্চিম আটঘরিয়া, গোপীনাথপুর, চকদাদপুর, বাশাইল, রাজাপুর ও বোয়াইল মৌজার ৩ হাজার বিঘা জমির জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অপরিকল্পিত ভাবে পুকুর খনন করায় …

Read More »

চলনবিলজুড়ে ঈদের আনন্দ, অন্যদিকে বাড়ছে পানির চাপ: ফসল ডুবে যাওয়ার শঙ্কায় কৃষক

জাহিদ হাসান : পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে চলনবিল অঞ্চলের হাট-বাজারগুলোতে এখন জমে উঠেছে গরু কেনাবেচার ধুম। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ভিড় চোখে পড়ছে। কোরবানির পশু কিনতে সাধারণ মানুষ যেমন ব্যস্ত সময় পার করছেন, তেমনি খামারিরাও ভালো দামের আশায় হাটে পশু তুলছেন। তবে এই উৎসবমুখর পরিবেশের মাঝেই চলনবিল এলাকার কৃষকদের মাঝে দেখা দিয়েছে নতুন দুশ্চিন্তা। কয়েকদিন …

Read More »

গুরুদাসপুরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করলেন আব্দুল আজিজ এমপি

আবুল কালাম আজাদ।। নাটোরের গুরুদাসপুর উপজেলায় ২০২৫ ২৬ অর্থ বছরে চলতি ২০২৬ বোরো মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।বুধবার ২০ মে সকাল ১০টায় উপজেলা  এল এসডি খাদ্য গুদামে ফিতা কেটে ও মোনাজাত করে আনুষ্ঠানিকভাবে সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করা হয়| উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে এসময় উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) …

Read More »

চাটমোহরে টাকার লোভ দেখিয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি  পাবনার চাটমোহরে ঘর ঝাড়ু ও নগদ টাকার লোভ দেখিয়ে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে মর্মে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার এঘটনায় একটি মামলা হয়েছে। জানা গেছে, উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর গ্রামের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মঙ্গলবার সন্ধ্যার দিকে জনৈক শামসুল হকের মুদি দোকান থেকে আইসক্রিম কিনে বাড়ি ফিরছিল। পথিমধ্যে একই গ্রামের মৃত মিয়াজান প্রামানিকের ছেলে আব্দুল …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD