গুরুদাসপুরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করলেন আব্দুল আজিজ এমপি

Spread the love
আবুল কালাম আজাদ।।
নাটোরের গুরুদাসপুর উপজেলায় ২০২৫ ২৬ অর্থ বছরে চলতি ২০২৬ বোরো মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।বুধবার ২০ মে সকাল ১০টায় উপজেলা  এল এসডি খাদ্য গুদামে ফিতা কেটে ও মোনাজাত করে আনুষ্ঠানিকভাবে সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করা হয়|
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে এসময় উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম রাফিউল ইসলাম, পিআইও আমিনুর রশিদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কাওছারুল আলম মিলন, উপজেলা বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী ওমর আলী শেখ, মনিরুজ্জামান হেনা, ওসি এলএসডি আমিনুল ইসলামসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাওছারুল আলম জানান, চলতি অর্থবছরে  সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে অনলাইনে নিবন্ধিত কৃষকদের কাছ থেকে ৫৪০ মেট্রিক টন বোরো ধান এবং ৪৯ টাকা কেজি দরে ২ হাজার ৬০১ মেট্রিক টন চাল  চুক্তিবদ্ধ মিল মালিকদের কাছ থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে| গত বছর ২০২৫ সালে ৩৩৬ মেট্রিক টন বোরো ধান এবং ১,৯০৪ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য্য ছিল।
এলএসডির ভারপ্রাপ্ত  কর্মকর্তা আমিনুল ইসলাম জানান,সরকার গত ৩ মে থেকে ক্রয় শুরুর কথা থাকলেও হাওরাঞ্চলে প্রকৃতিক দুর্যোগের কারনে দেরিতে আজ ২০ মে বুধবার সংগ্রহ অভিযান উদ্বোধনের মাধ্যমে শুরু করা হলো।  আগামি ৩১ আগস্ট/২৬ পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে|#
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD