সিরাজগঞ্জ শাহজাদপুর থানার শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

Spread the love
মোঃ  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি 
সিরাজগঞ্জে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় মামলার প্রধান পলাতক আসামি মো. রফিকুল ইসলাম ওরফে রাকিব (৫০)কে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)-এর সদস্যরা।
রোববার (১৯ জুলাই২০২৬) সকালে র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার ওয়াহিদুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম সিরাজগঞ্জ  শাহজাদপুর থানার খামার শানিলা গ্রামের আজাহার প্রামাণিকের ছেলে। এর আগে শনিবার (১৮ জুলাই২০২৬) রাত ৮টার দিকে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় র‌্যাব-১২ (সিপিসি-২, পাবনা) এবং র‌্যাব-৪ (সিপিসি-২, নবীনগর ক্যাম্প)-এর একটি যৌথ আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৮ জুন ২০২৬ দুপুরে নিজ শয়নকক্ষে ভয়ভীতি প্রদর্শন করে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে রফিকুল। পরদিন সে আবারও শিশুকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি পালিয়ে আত্মরক্ষা করে। এই বর্বরোচিত ঘটনার পর, বিষয়টি জানাজানি হলে  এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়। এতে ক্ষুব্ধ জনতা আসামির বাড়িঘর ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে র‌্যাব-১২ এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি পলাতক ছিল। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলার আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD