সিংড়া প্রতিনিধি : অতি বৃষ্টির কারণে নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর মৎস্যজীবী পাড়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। একটি ড্রেনের অভাবে জলাবদ্ধতায় দূর্ভোগে পড়েছে প্রায় এক হাজার পরিবারের মানুষ। এদিকে সোমবার জলাবদ্ধ এলাকা পরিদর্শনে যান জেলা ও উপজেলা প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শরিফুন্নেছা’র নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো ও চামারী ইউপি চেয়ারম্যান রশিদুল …
Read More »সিংড়া
সিংড়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী আহত
সিংড়া প্রতিনিধি : নাটোরের সিংড়ায় প্রতিপক্ষের হামলায় শরিফ মেলামাইন এর ব্যবসায়ীক পার্টনার কাউসার সরকার (৪০) আহত হয়েছে। আহত কাউসার সোহাগবাড়ি গ্রামের মৃত আমজাদ হোসেনের পুত্র। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জানা যায়, রবিবার বিকেলে কাউসার সিংড়া পৌরসভায় ওয়ারিশন সনদ নেয়ার জন্য আসে। পথিমধ্যে পূর্ব পরিকল্পিত ভাবে হামিদ ও শিমুলের নেতৃত্বে কাউসারকে বেদম মারপিট করা …
Read More »নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় মহাসড়কে চরম দূর্ভোগ
সিংড়া প্রতিনিধি : উত্তরাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার নাটোর-বগুড়া মহাসড়ক। বর্তমানে এ সড়কের অবস্থা খুবই নাজেহাল। সড়কে দেখা দিয়েছে খানাখন্দ। ঘটছে ছোট-বড় বিভিন্ন দূর্ঘটনা। তবে এসবের কারণ হিসেবে পথচারীরা দায়ী করছেন নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়াকে। যার ফলে কয়েক দিনের অতি বৃষ্টিতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের। গত ঈদুল ফিতরের ১০দিন আগে সড়কের সংস্কার কাজ শেষ করতে জেলা প্রশাসনের …
Read More »মানবতার ফেরিওয়ালা সিংড়ার ওসি
রাজু আহমেদ, সিংড়া : সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম। মানবতার ওসি নামে তিনি ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন। মানুষের পাশে, মানবতার পাশে দাঁড়ানোর মহত্ব সবার হয় না। এর জন্য মানবিক গুন থাকতে হয়। প্রতিবন্ধী আফতাব আলী (৪০) পিতা আব্দুস সামাদ, বাসা নাটোরের আহমেদপুরে। বিয়ে করেন নি। বাবা অনেক আগেই মারা গেছেন, বাড়িতে ছোট ভাই এবং মা শারিরিক সমস্যার কারনে সংসার করা …
Read More »সিংড়া ও গুরুদাসপুর পৌরসভার বাজেট ঘোষণা
সিংড়া ও গুরুদাসপুর প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে গত বুধবার দুপুর ১২ টায় পৌর কনফারেন্স রুমে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন, সিংড়া পৌরসভার সচিব আব্দুল মতিন। বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩৩ কোটি ৯ লক্ষ ৭৩ হাজার ১৪১ টাকা। বাজেটে ব্যয় ধরা হয়েছে ২৯ কোটি …
Read More »সিংড়ায় দর্জির কাজে স্বাবলম্বী হেনা সুলতানা
রাজু আহমেদ : আজ থেকে প্রায় ৮ বছর আগের কথা। তখন অভাব-অনটনের সংসার ছিল হেনা সুলতানার। স্বামী বিভিন্ন ব্যবসা করে লোকসান হতে হতে এক সময় বেকার হয়ে পড়েন। হেনার সংসারের অভাব আরও বাড়তে থাকে। ছেলে মেয়ের লেখাপড়াও এক রকম বন্ধ হয়ে যায়। এদিকে ধার দেনা ও ঋণ করে সংসার চালাতে গিয়ে বেড়ে যায় ঋণের বোঝাও। সেই সাথে দিন দিন বাড়তে …
Read More »সিংড়ায় অপহৃত স্কুল ছাত্রী তিন দিনেও উদ্ধার হয়নি
সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী কেয়াকে অপহরণের অভিযোগ করেছে তার পরিবার। ১৬ জুন সকাল ১১ টার দিকে মটর সাইকেল যোগে কেয়াকে ২/৩ জন দূর্বৃত্তদের সহায়তায় অপহরণ করা হয় বলে জানা গেছে। এ বিষয়ে সিংড়া থানায় অভিযোগ করে তিনদিনেও উদ্ধার হয়নি। জানা যায়, উপজেলার তাজপুর ইউনিয়নের রাখালগাছা গ্রামের কোরবান আলীর মেয়ে কেয়া …
Read More »অর্থের অভাবে কি পড়াশোনা বন্ধ হবে মেধাবী ছাত্র মহসিনের ?
সিংড়া প্রতিনিধি : পিএসসি, জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ পাওয়া অদম্য মেধাবী মহসিন আলী। নাটোরের সিংড়া উপজেলার মহিষমারী গ্রামের হতদরিদ্র দিনমজুর সোহরাব হোসেনের ছেলে। এত ভাল ফলাফল করেও কি কলেজে ভর্তি হতে পারবে মহসিন ? এমন প্রশ্ন তার পরিবারের। এমতাবস্থায় মহসিনের দিন কাটছে চরম হতাশায়। বাবার সামান্য আয় ছাড়া আর কিছুই নেই তাদের। বাড়ি ভিটার আড়াই শতাংশ জায়গা ছাড়া আর কোন …
Read More »সিংড়ায় দৃষ্টি ফিরে পেলো ৪১ জন ব্যক্তি
রাজু আহমেদ, সিংড়াঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উদ্যোগে সম্প্রতি সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত চক্ষু ক্যাম্পে বাছাইকৃত প্রথম ধাপের ৪০জনের পর গতকাল ২য় ধাপে আরো ৪১জনের ছানী অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। গত শনিবার ঢাকায় দৃষ্টি চক্ষু হাসপাতালে তাদের ছানী অপারেশন করা হয়। এতে করে ৪১ জন নারী এবং পুরুষ তাদের দৃষ্টি ফিরে পেয়ে আনন্দ প্রকাশ …
Read More »প্রেমিকের জন্য শিশুকে খুন
মাহবুব আলম বাবু : নাটোরের সিংড়ায় প্রেমিকের সাথে পালিয়ে যাবার টাকার অভাবে নিজের মামাত বোন জুঁইকে হত্যা করেছে প্রেমিকা সারজিনা খাতুন (১৯)। বাড়ির অদূরে একটি বিল হতে বৃহস্পতিবার সন্ধ্যায় লাশ উদ্ধার করা হয়। জুঁইকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এসময় তার কানে থাকা দু আনি স্বর্ণ এবং নাকফুল নেয় খুনি সুরজিনা। তবে কথিত প্রেমিকের পরিচয় …
Read More »
চলনবিল বার্তা chalonbeelbarta.com