ভাঙ্গুড়া

ভাঙ্গুড়ায় স্থানীয় সারের ডিলার না থাকায় কৃষকদের দুর্ভোগ 

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ও পারভাঙ্গুড়া ইউনিয়নে বিসিআইসি (বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন) এর স্থানীয়   সার ডিলার নেই। এতে করে ইউনিয়ন দু’টির প্রায় ১৫ হাজার  কৃষককে সাব-ডিলারদের কাছ থেকে বেশি দামে সার কিনতে হচ্ছে। এছাড়া সময়মত সার পেতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।  সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ১৮ বছর আগে বিভিন্ন সময়ে এখানকার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নে বিসিআইসির সার ডিলার নিয়োগ দেন সংশ্লিষ্ট দপ্তর। সে সময় জেলার বেড়া উপজেলার নগরবাড়ী এলাকার দুইজন সার ব্যবসায়ীকে খানমরিচ ও পারভাঙ্গুড়া ইউনিয়নের ডিলার নিয়োগ দেওয়া হয়। খানমরিচ ইউনিয়ন থেকে নগরবাড়ীর দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার এবং পারভাঙ্গুড়া থেকে প্রায় ৪০ কিলোমিটার। ফলে ওই দুই …

Read More »

ভাঙ্গুড়ায় ৩ লাখ টাকায় ৬ লাখ সুদ !   

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পার্বতী সরকার(৫০)। তিনি পাবনার ভাঙ্গুড়া পৌরসভার কালিবাড়ী শাহপাড়া এলাকার সাবেক ব্যাংক কর্মকর্তা বিমল কুমার সরকারের স্ত্রী। দুই বছর আগে বাড়ির পাশের দক্ষিণমেন্দা মহল্লার আওয়ামী লীগ নেতা  সিরাজুল ইসলামের কাছ থেকে ৩ লাখ টাকা ধার নেন। সেসময় ৩ লাখ টাকার সুদ হিসেবে প্রতি মাসে তার কাছ থেকে ৩০ হাজার টাকা দাবি করা হয়। সে অনুযায়ী বিভিন্ন সময় ৪ লাখ ২০ …

Read More »

 ভাঙ্গুড়ায় আড়াই লাখ টাকা নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস 

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল,২০০ ফিট কারেন্ট জাল ও ৭৫০ ফিট বাদাই জাল জব্দ করে তা ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা। আজ (২৪ আগস্ট) শনিবার দুপুরে উপজেলার দিলপাশার ও খানমরিচ ইউনিয়নের বিভিন্ন বিলে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী এই অভিযান পরিচালনা …

Read More »

ভাঙ্গুড়ায় জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত  

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ( ২৪ আগস্ট) সকালে উপজেলা মডেল মসজিদের ইমাম প্রশিক্ষণ কেন্দ্রে এই সম্মেলন হয়। উপজেলা জামায়াতে ইসলামীর  আমীর মাওলানা মহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর  তরবিয়ত সেক্রেটারি মাওলানা আলী আজগর …

Read More »

সাপ্তাহিক চলনবিল বার্তা, সংখ্যা ৪, বর্ষ ০৮, ২০২৪

পৃথিবীতে কোথাও শিক্ষার্থীদের এতো ত্যাগ স্বীকার করতে হয়নি: প্রধান উপদেষ্টা ডেস্ক রিপোর্টঃ দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক কূটনৈতিক ব্রিফিংয়ে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবীর কোনো দেশের শিক্ষার্থীদের এতো ত্যাগ স্বীকার করতে হয়নি। দুনিয়ার কোথাও নাগিরকদের এতোটা মানবাধিকার বঞ্চিত হয়নি। রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থা-সংগঠনের প্রধানদের নিয়ে ওই …

Read More »

ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান রাসেল ও পৌর মেয়র আজাদকে অপসারণ 

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম হাসনাইন রাসেল ও ভাঙ্গুড়া পৌরসভার মেয়র মো. আজাদ খানকে অপসারণ করা হয়েছে। সোমবার স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আদেশে তাদেরকে অপসারণ করা হয়।  একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারকে উপজেলা পরিষদের প্রশাসক নিয়োগ করা হয়েছে। তবে পৌরসভার মেয়রের স্থলাভিষিক্ত কে হচ্ছেন (সোমবার দুপুর) এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো …

Read More »

ভাঙ্গুড়ায় ১৮ বছর পর প্রকাশ্যে জামায়াতের রুকন বৈঠক 

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: দীর্ঘ ১৮ বছর পর পাবনার ভাঙ্গুড়ায় প্রকাশ্যে জামায়াতে ইসলামীর রুকন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১০ আগস্ট) সকালে পৌরসভার শরৎনগর ফাজিল ডিগ্রী মাদ্রাসা মিলনায়তনে এই বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মজিবুর রহমান। উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবুল হাসেমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,  পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল হাই ভূইয়া, কর্মপরিষদ সদস্য মাওলানা জহুরুল ইসলাম,অষ্টমনিষা …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD