আসামিকে গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন 

Spread the love
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরি মামলার এজাহারভুক্ত আসামী সহকারী শিক্ষিকা সানিজা ইয়াসমিন পপিকে গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্বজনেরা।
শনিবার দুপুরে ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভা কক্ষে এ সংবাদ সম্মেলন করেন মামলার বাদী ব্যাংকার তানিয়া হক। তানিয়া ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগর বাজারের বাসিন্দা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৪ জুলাই সানিজা ইয়াসমিন পপি কয়েকদিনের জন্য আমার বাসায় বেড়াতে আসেন। পরদিন বিকালে আমি সহ আমরা দুই বান্ধবী বওশা কুটুম বাড়িতে বেড়াতে যাই। সেখান থেকে ফিরে পপি নিজ হাতে কপি বানিয়ে আমাকে খাওয়ায়। এর কিছুক্ষনের মধ্যেই আমি ঘুমিয়ে পড়ি। সকাল দশটার দিকে ঘুম ভাঙলে রুমে পপি রুমে নেই। বাসায় খোঁজাখুঁজির পর পপিকে ফোন করলে জানায় জরুরী কাজের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। আমাকে না জানিয়ে এভাবে চলে যাওয়ায় একটু সন্দেহ হয়। তখন দেখি আমার হাত ব্যাগের মধ্যে থাকা নগদ ১২ হাজার টাকা নেই। এরপর ঘরের আলমারি খুলে দেখি আমার ১৫ ভরি স্বর্ণালঙ্কারও নেই। যাহার মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা। পরবর্তীতে পপিকে আসামি করে ভাঙ্গুরা থানা একটি মামলা রুজু করি। কিন্তু এক মাস অবহিত হলেও পুলিশ আসামিকে গ্রেফতার করতে পারেনি।
তিনি আরো বলেন, পপি উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মোঃ ফারুক আহমেদের মেয়ে। সে আরাজী পার-ভাঙ্গুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত। এ বিষয়ে অভিযুক্ত সহকারী শিক্ষিকা সানিজা ইয়াসমিন পপির মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, পুলিশ আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD