গোলাম মোস্তফা : সিরাজগঞ্জের তাড়াশে দিনকে দিন করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এ রোগের সংক্রমণে সব বয়সী মানুষ আক্রান্ত হচ্ছেন। এদিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসাসেবা অপ্রতুল। ফলে বেশিরভাগ করোনা রোগী বিভিন্ন শহরের হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, (২৬ জুলাই) সোমবার পর্যন্ত দুই ধাপে ১৪২ জনের করোনা সনাক্ত হয়েছে। যাদের মধ্যে কিশোর, তরুণ ও যুবকরাও রয়েছেন। তারা অনেকে বাড়ি …
Read More »তাড়াশ
ক্যাপশন নিউজ
আগেকার দিনে বাবা তার সন্তানদের গ্রাম-গঞ্জের হাটে-বাজারে নিয়ে যেতেন হয় কেনা-কাটা করে দিতে, নয়তো হাট-বাজার ঘুরে দেখানোর জন্য। সন্তানেরাও বাবা’র কাছে বায়না করতো। কিন্তু দিন বদলের সাথে পাল্টে গেছে অনেক কিছুই। একজন বাবা তার শিশু সন্তানকে নিয়ে হাটে এসেছেন। শিশুটিকে বসিয়ে রেখে তার বাবা হাট করতে গেছেন। ছবিটি সিরাজগঞ্জের তাড়াশের বৃহত্তম প্রসিদ্ধ নওগাঁ হাট থেকে তুলেছেন সাংবাদিক গোলাম মোস্তফা ।
Read More »বেগমকে ঘর দেয়ার আশ্বাস
গোলাম মোস্তফা : দিনের বেলায় থাকেন ঢোপ ঘরে। রাতে ঘুমাতে যান অন্যের বাড়িতে। তার বাবার বাড়ি ছিলোনা, স্বামীরও বাড়ি নেই। নিজের কোন ঘর নাই সহায় সম্বলহীন ৬২ বছর বয়সী মোছাঃ বেগমের। তিনি প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘরের জন্য আকূল আবেদন করেছেন। বেগমের স্বামী মোজাহার ছিলেন তাড়াশের নওগাঁ ইউনিয়নের নওগাঁ গ্রামের বাসিন্দা। তিনি অনেক বছর আগেই মারা গেছেন। সেই থেকে বেগম নওগাঁ …
Read More »তাড়াশে সরকারি পুকুর গিলে খাচ্ছে মানুষের ঘর বাড়ি
মোঃ মুন্না হুসাইন তাড়াশ : সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় নওগাঁ ইউনিয়নে মহেশরৌহালী গ্রামে প্রায় ৬০ বিঘা পুকুর আছে এই পুকুর গুলো প্রায় অনুমানিক বয়স হবে প্রায় ১৫০ বছর এরং তারও বেশি হতে পারে, তার মধ্যে একটি পুকুর ৩০ বিঘা। এই পুকুর গুলো সবি সরকারের আওতাভুক্ত যাহা ভুমিহীন ব্যক্তিদের জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে এবং সরকার এমন কিছু নিয়মকানুন …
Read More »তাড়াশে কাঁচা সড়ক পাকা হবে কবে
এম এ মাজিদ : সিরাজগঞ্জের তাড়াশের মাধাইনগর ইউনিয়নের তাড়াশ নিমগাছি পাকা রাস্তার ধানকুণ্ঠি (সরাতলা) থেকে মাধাইনগর পর্যন্ত চার কিলোমিটার আঞ্চলিক সড়কটি যুগেরর পর যুগ পেরিয়ে গেলেও পাকা না হওয়ায় ৫টি গ্রামের কয়েক হাজার মানুষ পড়েছেন চরম দূর্ভোগে। তাড়াশ উপজেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার উত্তর পুর্ব দিকের শুভার,মাদার জানি,ঠাকুরপুকুর ও বুড়াপীর সহ ওই ৫ টি গ্রাম অবস্থিত। গ্রামবাসীর অভিযোগ ,গ্রামের …
Read More »অসুস্থ ঘোড়াটির প্রাণী সম্পদে খোঁজ দিন
গোলাম মোস্তফা : সিরাজগঞ্জের তাড়াশে মালিকহীন একটি ঘা ওয়ালা ঘোড়া দিকবিদিক হয়ে ছুটে চলেছে। বৃহস্পতিবার ঘোড়াটিকে তাড়াশের নওগাঁ বাজার এলাকায় দেখা গেছে। এ পশুটির গায়ে ঘায়ের বিভিন্ন স্থানে পঁচন ধরেছে ও পঁচন থেকে একটি চোখ একেবারে অন্ধ হয়ে গেছে। নওগাঁ বাজার এলাকার স্থানীয় বাসিন্দা ও নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুস সালাম খন্দকার বলেন, তরুণ ঘোড়াটি ২০-২২ দিন ধরে নওগাঁ …
Read More »তাড়াশে মহেশরৌহালী প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা
মোঃ মুন্না হুসাইন: করোনা মহামারির কারণে ১৫ মাসের বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। স্কুলগুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের নেই পদচারণা। কর্তৃপক্ষের উদাসিনতায় সিরাজগঞ্জ জেলা তাড়াশ উপজেলায় মহেশরৌহালী প্রাইমারি স্কুলের অবস্থা বেহাল। প্রতিষ্ঠানটি ব্যবহৃত হচ্ছে ভাড়াটিয়া বাড়ি হিসেবে। প্রশাসনের নজরদারীর অভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে সরকারি প্রতিষ্ঠানটি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ থাকা হাইস্কুল-কলেজগুলোর অফিস খোলা থাকায় পরিবেশ ও অবকাঠামো ক্ষতিগ্রস্থ না হলেও প্রাইমারি স্কুলগুলো দেখভালের …
Read More »বর্ষায়ও চলনবিল পানিশুন্য- জেলেরা দিশেহারা
গোলাম মোস্তফা: চলনবিল বর্ষা মৌসুমের আষাঢ়-শ্রাবণ মাসে অথৈই পানিতে টই টুম্বুর হয়ে থাকে। কিন্তু এ বছরের সেই সময়ে বিলে পানি নেই। ফলে মাছ ধরে জীবীকা নির্বাহকারী মানুষজন চরম বিপাকে পড়েছেন। জানা গেছে, দেশের মিঠা পানির সবচেয়ে বড় জলাভূমি চলনবিল। যমুনা নদীর বাঘাবাড়ির হুরাসাগর হয়ে বড়াল ও গুমানি নদীপথে বন্যার পানির সাথে পুঁটি, টেংরা, পাঁতাসি, রায়েক, চেলা, মোয়া, চাটা খইলসা, বাড়ি …
Read More »নিরবেই চলে গেল চলনবিল বার্তার ৪র্থ বর্ষ পূর্তির দিবস
কোভিড-১৯ তথা করোনার তান্ডবে কঠোর লকডাউনের কারণে সদ্য গত ৯ জুলাই ২০২১ সাপ্তাহিক চলনবিল বার্তার চতুর্থ বর্ষ পূর্তির অনুষ্ঠান আমরা উদযাপন করতে পারলাম না। গত বছরও একই দিনে একই পরিস্থিতিতে তৃতীয় বর্ষ পূতি উপলক্ষে সভা-সমাবেশ করা সম্ভব না হলেও পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছিল। এবার লকডাউনে বগুড়ায় প্রেস বন্ধ থাকায় পত্রিকা প্রকাশও সম্ভব হল না। এ ব্যর্থতায় আমাদের অনুতাপ থাকলেও …
Read More »তাড়াশে করোনা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন
দেশে করোনাকালের প্রায় দেড় বছর হতে চলল। সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় করোনার প্রকোপ প্রথম থেকেই সনাক্ত হয়েছে। এ যাবৎ আক্রান্তের সংখ্যা এখানে নেহায়েত কম নয়। করোনায় মৃত্যু হয়েছে উপজেলার বেশ কিছু মানুষের।ঢাকাসহ বিদেশে কর্মরত চলনবিলের মানুষের এখানে যাতায়াত স্বাভাবিক তথা অনিয়ন্ত্রিত থাকায় কোভিড-১৯ সংক্রমনের ঝুঁকি তাড়াশে সবসময়ই আশংকাজনক। তাই শুরু থেকেই আমরা তাড়াশে করোনার বিস্তার প্রতিরোধে সম্মিলিত তথা সমন্বিত উদ্যোগ …
Read More »
চলনবিল বার্তা chalonbeelbarta.com