তাড়াশ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে র্যাব-১২ এর একটি দল চোলাই মদ সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাধাইনগর গ্রামের এমএমবি ইট ভাটার সামনে র্যাব-১২ এক মাদক বিরোধী অভিযান চলে। এ সময় ২০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে তারা গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন মাধাইনগর গ্রামের শ্রী বিমল চন্দ্রের ছেলে শ্রী রতন বসাক (২২), সলঙ্গা থানার এরান্দহ মধ্যে পাড়া গ্রামের মো. ইয়াকুব হোসেন ছেলে মো. মাহমুদুল হাসান (৩৩) ও নলকা কায়েম গ্রামের মো. আব্দুস সামাদ তালুকদার ছেলে মো. মনিরুজ্জামান তালুকদার (৩১)।
বিষয়টি র্যাব -১২’র মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন।এ দিকে শুক্রবার রাতে গ্রেফতারকৃত ওই ৩ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে তাড়াশ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। পরে তাড়াশ থানা পুলিশ শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়েছেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com