তাড়াশ

তাড়াশ উপজেলায় কাঁচা মরিচে ২০০ টাকা কেজি

মোঃ মুন্না হুসাইন, তাড়াশ : বেশ কিছুদিন ধরে বাজারে কাঁচা মরিচের দাম চড়া। ভালো মানের প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। দামের ‘ঝাল’ না কমার কারণ হিসেবে বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে গাছ মরে যাওয়ায় সঙ্কট সৃষ্টি হয়েছে। সরবরাহ কমে গেছে, ফলে দামও বেড়েছে। শীতের আগাম সবজি শিম ও ফুলকপি উপজেলার বাজারগুলোতে চলে এসেছে। তবে দাম একটু চড়া। শিম …

Read More »

তাড়াশে শহীদ মিনার উদ্বোধন

এম এ মাজিদ : সিরাজগঞ্জের তাড়াশে শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে।  শনিবার দুপুরে উপজেলার বারুহাস ইউনিয়নের পলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজামান মনি, উপজেলা ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা, উপজেলা প্রাথমিক …

Read More »

চলনবিলে পানি সংকট, হুমকির মুখে মাছ ও কৃষকের আমন ধান

মোঃ মুন্না হুসাইন,  তাড়াশ : দেশের সর্ববৃহৎ বিলাঞ্চল তাড়াশের চলন বিল। যার নাম শুনলেই এক সময় ভয়ে গা শিউরে উঠত। উত্তর জনপদের এই বিলের উত্তাল ঢেউয়ের গর্জনে ঘুম ভাঙত বিলপারের বাসিন্দাদের। কিন্তু এখন আর আগের মতো সেই উত্তাল ঢেউ নেই। কারণ প্রতি বছর লক্ষ লক্ষ ঘনমিটার পলি পড়ে ও প্রভাবশালীদের দখলদারিত্বে দেশের মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে এই চলন বিল। …

Read More »

হারিয়ে যাচ্ছে গরুর মই

গোলাম মোস্তফা : তাড়াশে গরু দিয়ে হাল চাষের পদ্ধতি উঠে গেছে। এরপর গরুর মই দিয়ে জমি সমান করার পদ্ধতিও হারিয়ে যেতে বসেছে। তালম ইউনিয়নের গুল্টা গ্রামের কৃষক আব্দুল কাদের বলেন, বর্তমানে ট্রাক্টর বা পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা হয়। কিন্তু সেসব যন্ত্র দিয়ে মই টেনে জমির কাঁদা ঠিকমতো সমান হয়না। কাঁদা সমান করার জন্য গরুর মইয়ের খুব প্রয়োজন। তালম …

Read More »

ভদ্রাবতী নদীতে বারবার সোঁতি কেন ?

তাড়াশ থেকে গোলাম মোস্তফা সিরাজগঞ্জের তাড়াশে ভদ্রাবতী নদীর জলস্রোতের স্বাভাবিক প্রবাহে বাঁশের বেড়া দিয়ে সোতিজাল পেতে বাধা সৃষ্টি করা হয়েছে। ফলে আবাদি জমি পানিতে তলিয়ে আমন ধান ডুবে যাচ্ছে। মঙ্গলবার বিকেলে সরজমিনে উপজেলার তালম ইউনিয়নের তালম গ্রাম এলাকা ও উপরসিলোট গ্রাম এলাকার বিস্তীর্ণ মাঠে মাঠে এরকোম চিত্র দেখা গেছে। ইতোমধ্যে এসব মাঠের বেশকিছু জমির ধান সম্পূর্ণ পানিতে ডুবে গেছে।তালম গ্রামের …

Read More »

সংসদ সদস্য আজিজের পক্ষ থেকে ১৪তম দিনেও ক্ষুর্ধাতদের মাঝে খাবার বিতরণ

এম এ মাজিদ,তাড়াশ থেকে : সিরাজগঞ্জের তাড়াশে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ’র পক্ষ থেকে ১৪তম দিনেও পথ ক্ষুর্ধাথদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পৌর শহরের বিভিন্ন স্থানে পথশিশু এবং গরীব-দু:খী ও অসহায় ক্ষুর্ধাথ ২’শ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, তাড়াশ উপজেলা প্রাথামক শিক্ষক …

Read More »

তাড়াশ পৌর শহরে অনুমোদনছাড়াই ভবন নির্মাণ

জাকির আকন :  সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে নকশা ডিজাইন অনুমোদন ছাড়াই এক প্রভাবশালীর তিন তলা ভবন নির্মাণ এর অভিযোগ পাওয়াগেছে । ভুক্তভোগী বাসিন্দা আব্দুল করিম পৌরসভার নকশা (ডিজাইন) অনুমোদন ছাড়াই এবং পৌর আইন না মেনে প্রতিবেশী বাসিন্দার জায়গা সংলগ্ন ভবন নির্মাণ করায় সোমবার ( ৯ আগষ্ট) পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগ ও …

Read More »

চলনবিলে শামুক নিধন: পরিবেশের ক্ষতি

গোলাম মোস্তফা : চলনবিলে বন্যার পানি কমে গেছে। এই সময়ে অবাধে বিলের শামুক বেচা-কেনা চলছে। চলনবিল অধ্যূষিত তাড়াশের কামারশন গ্রামের লোকমান সরদার, সিদ্দিক, রফিক, রবি ও কুশাবাড়ি গ্রামের ইয়ানুস আলী বলেন, তাদের মতো বিল অঞ্চলের বহু মানুষের সংসার চলে মাছ ধরে। কিন্তু এ বছর ভরা বর্ষায়ও বিলে পানি কম। অল্প পানিতে মাছের দেখা মিলছেনা। বাধ্য হয়ে শামুক ধরে বিক্রি করছেন। …

Read More »

তাড়াশে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গোলাম মোস্তফা তাড়াশে সারে ৩ কেজি গাঁজাসহ সাগর আলী (২০) নামের এক মাদক কারবারিকে সোমবার গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ। সে উপজেলার তালম ইউনিয়নের খোশালপুর গ্রামের তাজমুল হোসেনের ছেলে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, গোপনে সংবাদ পেয়ে পুলিশ রাত ১০ টার দিকে মাদক কারবারি সাগর আলীর বাড়িতে অভিযান চালায়। এরপর …

Read More »

করোনা প্রাসঙ্গিকতা

সুজন কুমার মাল: সুন্দর রিমঝিম ধারায় শুরু হয়েছে বৃষ্টি। হঠাৎ বৃষ্টি কারো জন্য বিরক্তের কারণও বটে। অনেক নিজ গন্তব্যস্থলে যেতে পারছেন না পথিমধ্যে আটকে পড়ে আশ্রয় নিয়েছেন পথের ধারে কোন টং চা’র দোকানে। এই রকম পরিবেশ পরিস্থিতির সন্মুখীন আজকে নিজেও।  যে টং দোকানে এক সময় ভীড় থাকতো জমজমাট বেচাকেনাও চলতো বেশ কিন্ত সে পরিবেশ আজ আর নেই ফাঁকা একদম পরিবেশ।  …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD