হামকুড়িয়ায় শত্রুতা জের- শিশু আহত

Spread the love

লুৎফর রহমান :  সিরাজগঞ্জের তাড়াশে পূর্ব শত্রুতার জেরে ধরে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা পরিবারের নয় বছরের শিশু শাহজালাল গুরুতর আহত। আহত শিশু উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুরিয়া সরকারী প্রাথামিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ও একই গ্রামের আবু সামার ছেলে।

থানায় লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, গত ২০ মে উপজেলার হামকুরিয়া গ্রামের কোরবান আলী গং-এর সাথে একই গ্রামের আবু সামার দীর্ঘদিন ধরে ব্যবসায়িক বিষয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২০ মে বুধবার বিকেল ৩ টার দিকে কোরবান আলীর ছেলে আব্বাস আলীর নির্দেশে তার ছেলে ইমন আবু সামার ছেলে চতুর্থ শ্রেণীর ছাত্র শাহজালাল (৯) কে বাড়ি থেকে ডেকে নিয়ে শমসের হাজীর ইঊক্লালিপটাস বাগান বাড়ী  ইমন মারপিট শুরু করে। এ সময় ইমনের চিৎকারে তার মা বাবা এগিয়ে গেলে কোরবান আলীর গংএর লোকজন তাদের উপর হামলা করে। এতে শাহজালাল মারাত্মক আহত হয়। এ ঘটনায় আহতের বাবা আবু সামা গ্রাম্য প্রধানদের দ্বারে দ্বারে ঘুরে বিচার না পেয়ে নিরুপায় হয়ে শাহজালালের মা ছালমা পারভীন শুক্রবার তাড়াশ থানায় পাঁচজনকে অভিযক্ত করে একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে আব্বাস আলী বলেন, ছেলে- ছেলে মারা মারি করেছে। আমরা অভিভাবকরা কি করবো। অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এএসআই নুর-নবী বলেন, অভিযোগের সত্যতা পেলে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

 

 

 

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD