বিশেষ প্রতিনিধি : এবার সিরাজগঞ্জের তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের দুইজন ডাক্তার (কোভিড-১৯) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । এ বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম ।
করোনা আক্রান্ত ডা: আমান উল্লাহ’র সাথে মুঠোফোনে গত শনিবার রাতে যোগাযোগ করলে, তিনি জানান, তিনি সিরাজগঞ্জ বাগবাটী কোভিড -১৯ হাসপাতালে চিকিৎসকের দায়িত্ব পালনকালে তার স্ত্রী তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ডা: নুজহাত মুনতাহিন তার সংস্পর্শে আসে। সেখানে তারা অসুস্থবোধ করায় তাদের দুই জনের নমুনা পরিক্ষার জন্য পাঠালে পরে গতকাল শনিবার ঢাকা থেকে তাদের দুই জনের করোনা আক্রান্ত রিপোর্ট পজেটিভ এসেছে। তারা রু’জনই বর্তমানে ঢাকায় নিজ বাসায় হোম করেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। উল্লেখ, এর মাত্র কয়েকদিন পূর্বে তাড়াশের উত্তরাঞ্চলের গ্রামের ২ জন করোনায় আক্রান্ত হলে তাদের চিকিৎসা চলছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com