সুজন কুমার মাল : তথ্য প্রযুক্তির এই যুগে যার কাছে যত তথ্য সে তত বেশী সমৃদ্ধ এই চিন্তায় আমাদের নিজস্ব এ্যাপ ঘুচিয়ে দেবে সকল গ্যাপ বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে সিরাজগঞ্জ -৩ নামের এ্যাপসের অবহিত করণ অনুষ্ঠানের আনুষ্ঠানিকা উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ।
গতকাল শুক্রবার উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল হকের সভাপতিত্বে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের দলীয়ে কার্যালয়ে ওই এ্যাপসের অবগতকরণ ও ব্যাবহার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিরাজগঞ্জ-৩ নামের এ্যাপসের কারিগরি সহায়তা করেন ঢাকাস্থ তাড়াশের সন্তান বুয়েট প্রকৌশলী আব্দুল মজিদ ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, এমপির সহধর্মীনি ডাঃ হাফিজা সুলতানা , নারী ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদুৎ , আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক মাসুদ, আসাব আলী কিরণ প্রমুখ। সংশ্লিষ্ট সুত্র জানায় তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশ্বায়নের যুগে মানুষের মাঝে সঠিক সরবরাহ করাই তাদের লক্ষ্য ও উদ্দেশ্য । এই এ্যাপটি ব্যবহারের মাধ্যমে সারা বিশ্বের মানুষেরা সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ , তাড়াশ , সলঙ্গা)র বিবিধ উন্নয়ন মুলক তথ্য পাবে। এ্যাপটিতে চলনবিল অধূষ্যিত তাড়াশ , রায়গঞ্জ মানুষের আর্থ সামাজিক অবস্থা জানতে পারবে, জানতে পারবে এলাকার ইতিহাস ঐতিহ্য। ফেসবুক ব্যবহারকারী সুজন কুমার মাল বলেন, এ্যাপটি ব্যাবহার করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এলাকার শিক্ষা, সংস্কৃতি , ব্যাবসা বানিজ্য সহ বিভিন্ন তথ্য জানতে পারবে।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ বলেন, মুজিব শতবর্ষে সংসদীয় আসন ৬৪ সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ-তাড়াশ) সকল মানুষের জন্য সিরাজগঞ্জ –৩ নামের নতুন এ্যাপসটি যোগাযোগ ক্ষেত্রে একটি অনন্য উদ্ভাবন। জন মানুষের মধ্যে স্বচ্ছ ও সঠিক সময়যোগী পদক্ষেপ। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে সিরাজগঞ্জ -৩ এ্যাপসটি মাইলফলক।
চলনবিল বার্তা chalonbeelbarta.com