তাড়াশে সাংবাদিকের বাড়িতে হামলা

Spread the love

তাড়াশ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে গভীররাত পর্যন্ত কেরামবোর্ড খেলতে ও বখাটেপনা করতে নিষেধ করায় দৈনিক আমাদের বড়াল পত্রিকার নিজস্ব প্রতিবেদক আব্দুস সালামের বাড়িতে হামলা চালিয়েছে বখাটেরা। বুধবার রাত ১০টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের বিরল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বৃহস্পতিবার সকালে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিরোল গ্রামের পশ্চিমপাড়ায় ছানা শেখের ছেলে সেরাজ সেখের মুদি দোকানে একই গ্রামের কতিপয় বখাটে গভীর রাত পর্যন্ত কেরামবোর্ড খেলাসহ বখাটেপনা করে আসছিলো। এতে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ বিরাজ করছিলো। বৃহস্পতিবার রাতে প্রতিবেশি সাংবাদিক আব্দুস সালামের স্ত্রী ওই বখাটেদের বখাটেপনা ও হইচই করতে নিষেধ করেন। এ সময় ওই বখাটেরা ক্ষিপ্ত হয়ে তার বাড়িতে হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এ বিষয়ে তাড়াশ ওসি মো. ফজলে আশিক জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তিনি আরও জানান, এব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।###

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD