বন্ধ করতে হবে চায়না দুয়ারী জাল

Spread the love

জাকির আকন , তাড়াশ : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় চলনবিলের নদী , খাল ও বিলে চায়না দুয়ারি জালে অবাধে মৎস্য ও জলজ প্রাণী নিধনের মহোৎসব চলছে । প্রাণীবিদের ধারণা, কারেন্ট জালের চেয়ে ভয়াবহ এই চায়না জালের দ্বারা মৎস্য ও জলজ প্রাণীর শিকার প্রতিরোধ করা না করা গেলে মৎস্য ও প্রাণীর বংশ বিস্তার বন্ধ হয়ে পরিবেশ হুমকির মুখে পড়বে । সরজমিনে জানা যায়, চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় চলনবিলের অভ্যন্তরীণ আত্রাই, নন্দকুজা, গুমানি, বাঙ্গালা, করতোয়া নদী , বিভিন্ন সড়কের খাল ও বিলে চায়না দুয়ারি জাল পেতে মৎস্য নিধনে উৎসবে নেমেছে জেলেরা । লোহার রিং এর সঙ্গে সুক্ষ জাল এর সমন্বয়ে ৪০-৫০ ফুট দৈর্ঘ্যরে বিশেষ চায়না দুয়ারী জালে বিভিন্ন প্রকার মাছ ও কাকড়া, কুচে,শামুকসহ সমস্ত জলজ আটকা পড়ছে । ফলে ভবিষ্যতে এসব মৎস্য ও জলজ প্রাণীর বংশ বিস্তার সম্ভব হবে না । উপজেলার কুন্দইল গ্রামের কৃষক মোঃ আজিজুর রহমান জানান, চায়না দুয়ারি জালে ছোট ছোট মৎস্য ও জলজ প্রাণী আটকা পরার ফলে পোনামাছসহ পরিবেশের উপকারী জলজ প্রাণীর কাকড়া, শামুক,কুচের নিধণ হচ্ছে । সরজমিনে তাড়াশ উপজেলা মাকড়শোন গ্রামের বিলে ও মাধাইনগর ইউনিয়েেন নিমগাছি রাস্তার খালে চায়না দুয়ারীর জাল দিয়ে ধরা দেখা যায় এবং জেলেরা গণমাধ্যম কর্মীদের দেখে জাল তুলে বস্তায় ভরে লুকিয়ে নিয়ে সটকে পড়ে । রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের চেয়ারম্যান ডঃ মোঃ নজরুল ইসলাম এ বিষয়ে জানান, চায়না দুয়ারি জাল মৎস্য ও জলজ প্রাণীর জন্য হুমকি ও ক্ষতিকর । চলনবিলের খালে ও নদীতে এই জাল পেতে মাছ ধরা মৎস্যজীবিদের বিষয়ে প্রশাসনকে অবহিত করে বন্ধ করতে হবে । তাড়াশ উপজেলা মোঃ মশগুল আজাদ জানান এসব চায়না জাল ব্যবহারকারীদের ধরতে আমাদের অভিযান চলমান রয়েছে ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD