গুরুদাসপুর

আওয়ামীলীগ নেতার অনন্য দৃষ্টান্ত

গুরুদাসপুর  প্রতিনিধি: বুধবার সকাল ৯টায় নাটোরের গুরুদাসপুর শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে জমি বিক্রির আড়াইলক্ষ টাকা দিয়ে এলাকার এক হাজার দুস্থ মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব। পৌরসভার হতদরিদ্রদের এ সামগ্রী বিতরণ করেন সাবেক প্রতিমন্ত্রী মো. আব্দুল কুদ্দুস এমপি। এসময় উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, যুব মহিলালীগের কেন্দ্রীয় কমিটির …

Read More »

প্রশাসনের সহযোগিতায় লিচু বিক্রি

গুরুদাসপুর প্রতিনিধি :  নাটোরের গুরুদাসপুরে করোনা পরিস্থিতিতে লিচুর বাগান বিক্রি হচ্ছেনা। চিন্তায় ভেঙ্গে পড়েছেন মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম। তার ছেলে আকরাম হোসেন ফেসবুকে এই দুঃখজনক স্ট্যাটাস দিলে ইউএনও তমাল হোসেনের নজরে পড়ে। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর নাড়িবাড়ি এলাকায় ওই মুক্তিযোদ্ধার লিচুর বাগান পরিদর্শন করেন ইউএনও। পৌনে দুই বিঘা জমিতে ১৮টি গাছে প্রায় ৩০ হাজার লিচু ধরেছে। ওই লিচু বিক্রির …

Read More »

ধান কাটার ব্যবস্থা করলেন মহানুভব ইউএনও

গুরদাসপুর প্রতিনিধি : এক কৃষকের মেয়ের করোনা পজেটিভ হওয়ায় গোটা পরিবার অবরুদ্ধ হয়ে যায় লকডাউনে। দুই বিঘা জমির পাকা ধান মাঠে পড়ে আছে তার। ওই ধানে সারাবছরের খাবার জোগান হয় পরিবারটির। প্রতিবেশি আত্মীয়স্বজনদের কাছে আকুতি জানিয়েও সহযোগিতা পায়নি তারা। নাটোরের গুরুদাসপুর উপজেলার ইউএনও মো. তমাল হোসেন মঙ্গলবার গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় মাঠ থেকে ধানগুলো কেটে কৃষক আব্দুল আউয়ালের বাড়ি …

Read More »

শিক্ষার্থীদের ঈদসামগ্রী দিলেন শিক্ষকরা

গুরুদাসপুর প্রতিনিধি: করোনা দুর্যোগকালে নাটোরের গুরুদাসপুরে ৬শ’ শিক্ষার্থীর বাড়ি বাড়ি গিয়ে ১ লাখ ২০ হাজার টাকার ঈদ সামগ্রী পৌঁছে দিলেন উপজেলার মশিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বৃহস্পতিবার বেলা ১০টায় ওই স্কুল ক্যাম্পাসে ঈদসামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাহাবুব হাসানসহ স্কুল পরিচালনা কমিটির সদস্য সরদার জালাল উদ্দিন, আব্দুস সামাদ, …

Read More »

গুরুদাসপুরে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

গুরুদাসপুর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস। শুক্রবার সকাল ১০টায় উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে এর উদ্বোধন করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, ইউএনও মো. তমাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, খাদ্য নিয়ন্ত্রক উম্মেহানী কুলসুম, মিল মালিক সমিতির …

Read More »

গুরুদাসপুরে হতদরিদ্ররা পেল প্রধানমন্ত্রীর উপহার

গুরুদাসপুর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের ৭৫০ হতদরিদ্র পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ উপহার। শুক্রবার সকাল পৌনে ১০টায় গুরুদাসপুর সরকারি পাইলট মডেল হাইস্কুল মাঠে দরিদ্রদের মাছে ওই ত্রাণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ও পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী। এসময় ট্যাগ অফিসার নাজমুল হক ও পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন। অসহায় দুস্থ ২০০ পরিবারকে মাথাপিছু ১০ কেজি …

Read More »

গুরুদাসপুরে জমে উঠেছে লিচুর বাজার

গুরুদাসপুর প্রতিনিধি : লিচুর রাজ্য খ্যাত নাটোরের গুরুদাসপুরে ২১ মে আনুষ্ঠানিকভাবে লিচু বাজার উদ্বোধনের কথা থাকলেও শুক্রবার ১৫ মে থেকেই জমে উঠেছে লিচুর মোকাম। এবার ৪৫০ হেক্টর জমিতে লিচুর বাম্পার ফলন হয়েছে। ন্যায্যমূল্য পেলে উপজেলার বেড়গঙ্গারামপুর বটতলার বৃহৎ লিচু মোকামে ১০০ কোটি টাকার লিচু বিক্রি হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শনিবার দুপুরে সরেজমিন গেলে স্থানীয় লিচু ব্যবসায়ী মাহাবুর, হিটলারসহ অনেকে বলেন, …

Read More »

গুরুদাসপুর মেয়রের মহতী কর্মকান্ড

গুরুদাসপুর প্রতিনিধি : করোনা মোকাবেলায় নাটোরের গুরুদাসপুর পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ আলী মানবতার অটোভ্যান গাড়ীতে খাদ্যসামগ্রী নিয়ে অবিরাম ছুটে চলেছেন অসহায় পৌরবাসীর কাছে। করোনা পরিস্থিতিতে মানুষের খোঁজ খবর নিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তি উদ্যোগে খাদ্য ও আর্থিক সহায়তা দিয়ে চলেছেন তিনি। জানা যায়, পৌর এলাকার বাইরেও কিছু অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করছেন মেয়র শাহনেওয়াজ। রাতের অন্ধকারে স্ব-শরীরে হোম …

Read More »

করোনায় চলনবিলের কেজি স্কুলের শিক্ষক কর্মচারীগণ মহা সংকটে

গুরুদাসপুর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে করোনা সংকটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। প্রাণঘাতি ভাইরাসটির প্রভাবে কর্ম হারিয়ে অর্থকষ্টে মানবেতর জীবনযাপন করছে মানুষ। এ অবস্থায় কিন্ডার গার্টেন স্কুলগুলোর শিক্ষক কর্মচারীরা পড়েছেন বেকায়দায়। স্কুল বন্ধ মানেই তাদের আয় রোজগার বন্ধ। প্রায় তিনমাস স্কুল বন্ধ থাকায় বেতন আদায় করতে পারছেন না। মানুষ গড়ার এই কারিগরদের পাশে কেউই দাড়ায়নি। এতদিন কোনোমতে চললেও আর পারছেনা। গুরুদাসপুর …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD