গুরুদাসপুর প্রতিনিধি : গুরুদাসপুরে লটারীর মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান ক্রয় উপলক্ষে গত রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. তমাল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ধান ক্রয় উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী মো. আব্দুল কুদ্দুস এমপি। এসময় উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, খাদ্য নিয়ন্ত্রক উম্মে কুলসুম ও কৃষি কর্মকর্তা আব্দুল করিম বক্তব্য রাখেন। উপজেলা খাদ্য গুদাম রক্ষক আব্দুর রউফ খান বলেন, পৌরসভা ও ৬টি ইউনিয়ন থেকে ৯০৭ মে.টন বোরো ধান ১ হাজার ৪০ টাকা মণ দরে ৩১ আগস্টের মধ্যে ক্রয় সম্পন্ন করতে হবে। লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে সংশ্লিষ্টদের মাঠে থাকার আহবান জানিয়েছেন প্রধান অতিথি।
চলনবিল বার্তা chalonbeelbarta.com