উল্লাপাড়া

স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট ৩শতাধিক চরমপন্থীর আত্মসমর্পণ 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদুজ্জামান খান কামালের নিকট দুই শতাধিক অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরছেন ৩ শতাধিক চরমপন্থী ও সর্বহারা পার্টির সদস্যরা । প্রায় দুই দশক ধরে চরমপন্থীদের দমনে কাজ করছে র‌্যাব। বন্দুক যুদ্ধে শীর্ষ কয়েক নেতার মৃত্যু হলেও থেমে থাকেনি তাদের কর্মকাণ্ড। ২০২০ সালে উত্তর-পশ্চিমাঞ্চলের জনপদকে চরমপন্থীদের আগ্রাসন থেকে রক্ষায় তাদের আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে …

Read More »

সাপ্তাতিক চলনবিল বার্তা ২৭ সংখ্যা ২০২৩

“শুধু দীর্ঘ জীবনের কোন বিশেষত্ব নেই, যদি না জীবনে চমৎকারিত্ব থাকে”। – রুশ একাঙ্কিকা বাজেট অধিবেশন ৩১ মে  ডেস্ক রিপোর্ট ঃ একাদশ জাতীয় সংসদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশন আগামী ৩১ মে শুরু হচ্ছে। ওইদিন বিকেল ৫টায় চলতি সংসদের ২৩তম এ অধিবেশন শুরু হবে। গত রবিবার (১৪ মে) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন …

Read More »

 উল্লাপাড়া হতে ২০ লাখ টাকার হেরোইনসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। ১।এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ১৫/০৫/২০২৩ খ্রিঃ সকাল ১১.৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল উল্লাপাড়া থানার কৃষকগঞ্জ বাজারের চৌরাস্তা মোড়স্থ ইট বিছানো রাস্তার উপর অভিযান চালিয়ে ২০১(দুইশত এক) গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাদের নিকট মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত হতে নগদ …

Read More »

উল্লাপাড়ায় এমপি’র ব্যক্তিগত উদ্যোগে সড়ক নির্মান

ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় সত্তর ফুট দীর্ঘ কাচা সড়ক পথ পুনঃনির্মাণে বহুদিনের সব দূর্ভোগের অবসান হলো। পৌরসভার সিংহগাতী গ্রামের মধ্যপাড়ায় খাল পাড়ে সড়ক পথটুকু নির্মাণ কাজ এখন শেষ হয়েছে।সিরাজগঞ্জ-৪( উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর ব্যক্তিগত অর্থে এ সড়ক নির্মাণ করা হয়েছে। সোমবার (১৫ মে) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে সেখানে একটি খালের পাড়ে …

Read More »

উল্লাপাড়ায় আ’লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ মে) বেলা এগারোটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সহ সভাপতি আব্দুল বাতেন হিরু …

Read More »

উল্লাপাড়া স্হায়ীয় সরকারের উদ্যোগে বাইসাইকেল পেলেন ১৪০ জন গ্রাম পুলিশ

ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মঙ্গলবার (১৬ মে) দুপুরে উপজেলার মোট ১৪ টি ইউনিয়ন পরিষদের ১শ ৪০ জন গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।  সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগ থেকে বরাদ্দকৃত বাই সাইকেল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ভূমি অফিস চত্বরে বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। আরো উপস্থিত …

Read More »

উল্লাপাড়ায় নতুন বোরো ধান সংগ্রহের উদ্বোধন

ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃসিরাজগঞ্জের উল্লাপাড়ায় এ মৌসুমের বোরো (ইরি) ধান ও চাউল ক্রয় সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ মে) বেলা এগারোটায় স্থানীয় সরকারি খাদ্য গুদামে  সিরাজগঞ্জ -৪ ( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে এর উদ্বোধন করেন।উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে  সংসদ সদস্য তানভীর ইমাম  ক্রয় সংগ্রহ উদ্বোধনের …

Read More »

তাড়াশের নওগাঁয় সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

তাড়াশের নওগাঁয় সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত শাহজাহান আলী ঃ সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ- তাড়াশ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপিকে নিয়ে গত ২মে মঙ্গলবার উপজেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির সাংবাদিক সম্মেলন ও প্রতিবাদ সভায় একটি মহল উদ্দেশ্য প্রনোদিত ও সম্মানহানিকর বক্তব্য প্রদান করে। ওই বক্তব্যের প্রতিবাদে গত বৃহস্পতিবার নওগাঁ শাহ শরীফ জিন্দানী (র) মাজার চত্বরে নওগাঁ ইউনিয়নের ৪নং ওয়ার্ড …

Read More »

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত: সাড়ে ৬ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

মুফতি খোন্দকার আমিনুল ইসলাম আবদুল্লাহ  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ওই লাইনে ট্রেন চলাচল শুরু হয় বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল। এর আগে দুপুর ২টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনার পর উল্লাপাড়ার পশ্চিমে শরৎনগর …

Read More »

সিরাজগঞ্জে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

সিরাজগঞ্জের মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত ঢাকার সঙ্গে উত্তর দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ মুফতি খোন্দকার আমিনুল ইসলাম আবদুল্লাহ। জেলা প্রতিনিধি , সিরাজগঞ্জ  শুক্রবার (৫ মে) বেলা ২টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল এ তথ্য নিশ্চিত করে বলেন, দুটি মালবাহী ট্রেন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের দুই বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর দক্ষিণবঙ্গের …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD