ফরিদপুর (পাবনা) জুয়েল আহমেদ: গত ২ অক্টোবর, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় ‘সেন্ট্রাল গার্লস হাইস্কুল মিলনায়তন, পাবনা’য় সৃষ্টিশীল কাজের স্বেচ্ছাসেবী সংগঠন “প্রতিজ্ঞা” আয়োজিত কবি মোঃ শফিকুল ইসলাম রচিত “ফেলানীর লাশ” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও সেরা পাঠক পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এবং প্রতিজ্ঞা’র প্রধান উপদেষ্টা জনাব মোঃ রুহুল আমিন। শুরুতে অত্যন্ত …
Read More »শিক্ষাঙ্গন
চাঁদ কি সত্যিই আমাদের ছেড়ে চলে যাচ্ছে?
মুফতি খোন্দকার আমিনুল ইসলাম আবদুল্লাহ বিজ্ঞান বলছে— চাঁদ ধীরে ধীরে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। শুনতে অবিশ্বাস্য লাগলেও, এ ঘটনা বাস্তব এবং নিরবচ্ছিন্নভাবে ঘটছে। প্রতিবছর প্রায় এক থেকে দেড় ইঞ্চি করে চাঁদ পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে— এমনটাই জানিয়েছে নাসা ও বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান। মানুষের চোখে এই পরিবর্তন ধরা পড়ে না, কিন্তু মহাবিশ্বের সময়ের হিসাব অনুযায়ী এটি এক বিশাল …
Read More »সাপ্তাহিক চলনবিল বার্তা, বর্ষ-৯, সংখ্যা-৮, ২০২৫, পৃষ্ঠা-১-৪
বর্ষ-০৯ সংখ্যা ০৮ বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২, ৮ রবিউস সানি, ১৪৪৭ হিঃ চলনবিলের ঐতিহ্যবাহী নৌকা বাইচ – একাল ও সেকাল এম.আতিকুল ইসলাম বুলবুল চলনবিলের মধ্য দিয়ে প্রবাহিত নদ-নদীগুলোর মধ্যে অন্যতম, গুমানি, আত্রাই, বড়াল, ফুলজোর, চিকনাই,স্বরসতী, গুড়সহ প্রায় ২৯টি। আরো আছে কাটেঙ্গার জলা, কিনু সর্দারের ধর, আক্কেলের ডওর, বেসানি, সাইড খাল, সেরাজুল হক সাহেবের খালসহ আরো নানা নামের …
Read More »সাপ্তাহিক চলনবিল বার্তা , বর্ষ-৯, সংখ্যা-৮, ২০২৫, পৃষ্ঠা-৪
সাপ্তাহিক চলনবিল বার্তা , বর্ষ-৯, সংখ্যা-৮, ২০২৫, পৃষ্ঠা-৩
গুরুদাসপুরে জলাবদ্ধ স্কুলমাঠ সংস্কার দাবিতে মানববন্ধন
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. নাটোরের গুরুদাসপুরে পোয়ালশুড়া-পাটপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ধানসিঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি সংস্কারের অভাবে স্থায়ী জলাবদ্ধতার রুপ নিয়েছে। দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে মাঠটি সংস্কারের দাবিতে এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেন।স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী আফরিন সুলতানা, দশম শ্রেণির স্বাধীন মন্ডলসহ অনেকে জানান, সামান্য বৃষ্টিতেই ডুবে যায় তাদের খেলার মাঠ। পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় ৬ মাস জলাবদ্ধ …
Read More »গুরুদাসপুরে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫ অনুষ্ঠিত
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে সারাদেশের ন্যায় নাটোরের গুরুদাসপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে ১২টি উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করেন তিনি। প্রতিযোগিতায় প্রথম হয় কম্পিউটার ওয়েব পোর্টাল (আইসিটি), দ্বিতীয় হয় বিল্ডিং কন্সট্রাকশন এবং তৃতীয় …
Read More »শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গোপালনগরে ঐতিহ্যবাহী মেলা
ফরিদপুর (পাবনা) জুয়েল আহমেদ: প্রতিনিধি শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে গোপালনগর বাজারে শুরু হয়েছে জমজমাট মেলা। গোপালনগরের খেলার মাঠে আয়োজিত এ মেলায় সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।মেলায় রয়েছে নানা রকম ফাস্টফুডের দোকান, সুস্বাদু মিষ্টির দোকান, গৃহস্থালী সামগ্রী এবং প্রয়োজনীয় নানা জিনিসপত্র। কেনাকাটার পাশাপাশি দর্শনার্থীরা মেলার আমেজে মেতে উঠছেন। শিশু থেকে শুরু করে বৃদ্ধ—সব বয়সী মানুষের পদচারণায় মেলা প্রাঙ্গণ মুখর …
Read More »তাড়াশে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জামায়াতের ফ্রী চিকিৎসা সেবা প্রদান
লুৎফর রহমান তাড়াশ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ চলছে।সোমবার (২৯ সেপ্টেম্বর) সারাদিনউপজেলার ৪৬ টি মন্দিরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।এসময় বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসারা সাধারণ রোগীদের সেবা প্রদান করেন, পাশাপাশি অসহায় রোগীদের জামায়াতের পক্ষ থেকে দেয়া হয় বিনামূল্যে বিভিন্ন ধরণের ওষুধ।ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন দুস্থ ও অসহায় জনসাধারণ উপস্থিত হয়ে এই …
Read More »রায়গঞ্জে টাকার বিনিময়ে মাদ্রাসা সুপার নিয়োগের অভিযোগে হট্রগোল, নিয়োগ পরীক্ষা স্থগিত
মোঃ শামছুল হক সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদ্রাসা সুপার নিয়োগকে কেন্দ্র করে হট্টগোল সৃষ্টির খবর পাওয়া গেছে। উত্তেজনা বিরাজ করায় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। জানা গেছে রায়গঞ্জ উপজেলার তিন নম্বর ধুবিল ইউনিয়নের মালতি নগর হযরত শাহজামাল দাখিল মাদ্রাসায় সুপার এবং এবতেদায়ী প্রধানের পদ খালি ছিল দীর্ঘদিন ধরে। সুপার এবং এবতেদায়ী প্রধানের এই পদ পূরুণের জন্য বিভিন্ন জাতীয় এবং স্থানীয় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ …
Read More »
চলনবিল বার্তা chalonbeelbarta.com