তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৩ নম্বর সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ি সবুজ পাড়া এলাকায় অনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শন ও জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার কয়েকজন ব্যক্তি বাইরে থেকে নারীদের নিয়ে এসে গোপনে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে …
Read More »চলনবিল
প্রাচীন শিব মন্দির আগলে রেখেছেন স্থানীয় মুসলিমরা, তাড়াশে সম্প্রীতির অনন্য নজির
সোহাগ হোসেন, তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার প্রত্যন্ত তালম গ্রাম। এই গ্রামেই কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রায় চারশত বছরের পুরোনো ঐতিহাসিক এক শিব মন্দির।তবে এই মন্দিরকে ঘিরে যা ঘটছে, তা বর্তমান সময়ে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির এক বিরল ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। মন্দিরটির আশপাশের প্রায় তিন কিলোমিটার এলাকায় কোনো সনাতন ধর্মাবলম্বী পরিবারের বসবাস নেই। ফলে …
Read More »সলঙ্গার আমশড়া ফাজিল মাদ্রাসায় কেউ পাস করেনি
২১ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য : শিক্ষার মান নিয়ে প্রশ্ন ফারুক হোসেন : সিরাজগঞ্জের সলঙ্গায় আমশড়া ফাজিল মাদ্রাসা থেকে এবারের আলিম পরীক্ষায় অংশ নেয়া ২১ জন শিক্ষার্থীর কেউই পাশ করতে পারেননি।শতভাগ অকৃতকার্য হওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও পাঠদান কার্যক্রম নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও সমালোচনা সৃষ্টি হয়েছে। গত শনিবার ফলাফল প্রকাশের পর থেকেই মাদ্রাসাটির এমন ফলাফল নিয়ে নানা প্রশ্ন উঠেছে।স্থানীয় …
Read More »ভাঙ্গুড়ায় ছেলের সঙ্গে অভিমান করে মায়ের আত্মহত্যা
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চৌবাড়িয়া দক্ষিণপাড়ায় ছেলের সঙ্গে অভিমান করে বেগম (৬০) নামে এক নারী আত্মহত্যা করেছেন।নিহত বেগম ওই এলাকার মৃত রহমান বিশ্বাসের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, ছেলে শুভর সঙ্গে রাগারাগি করে একপর্যায়ে তিনি বাড়ির রান্নাঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দেন।শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে ভাঙ্গুড়া থানা পুলিশকে …
Read More »এইচএসসি ফলাফলে তাড়াশ উপজেলায় শীর্ষে তাড়াশ মহিলা ডিগ্রি কলেজ
সোহাগ হোসেন, তাড়াশ প্রতিনিধিঃ রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কলেজগুলোর মধ্যে সর্বোচ্চ পাসের হার অর্জন করে শীর্ষে রয়েছে তাড়াশ মহিলা ডিগ্রি কলেজ। কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ১০১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন ৩৭ জন শিক্ষার্থী।প্রতিষ্ঠানটির পাসের হার ৩৬ দশমিক ৬৩ শতাংশ, …
Read More »চাটমোহরে সার সিন্ডেকেটের হাতে কৃষক জিম্মি, বেশি দামে বিক্রি হচ্ছে
চাটমোহর (পাবনা) প্রতিনিধি পাবনার চাটমোহর উপজেলায় সার সিন্ডিকেটের হাতে সাধারণ কৃষক জিম্মি হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। অসাধু কিছু সার ব্যবসায়ী বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা করছেন বলে অভিযোগ করা হয়েছে। একইসাথে কোন ডিলার সারের মূল্য তালিকা না টাঙিয়ে ইচ্ছেমতো দাম নিচ্ছেন। রোপা আমন মৌসুমের শুরু থেকেই কতিপয় অসাধু ডিলার সার মজুত করে বেশি দামে বিক্রি করছেন মর্মে অভিযোগ। …
Read More »চাটমোহরে বিরোধপূর্ণ জায়গার বাড়িঘর ভাংচুর,পরস্পর বিরোধি বক্তব্য
চাটমোহর (পাবনা) প্রতিনিধি পাবনার চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লায় বিরোধপূর্ণ জমির দখল নিয়ে শনিবার সকাল ৬টার দিকে বসতবাড়ি ভাংচুরের ঘটনা ও দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। যদিও এনিয়ে পরস্পর বিরোধি বক্তব্য পাওয়া গেছে। অভিযোগ করা হচ্ছে, বালুচর মহল্লার মরহুম বীর মুক্তিযোদ্ধা রমজান আলীর প্রথম স্ত্রী ও মেয়ে নিজ বাড়িতে বসবাস করেন। এই বাড়ি নিজের দাবি করে রমজান আলীর জামাতা কামরুজ্জামান দলবল …
Read More »স্কয়ার স্কুল এন্ড কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ
রাতুল ইসলাম সুমনঃ সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে পাবনার স্কয়ার স্কুল এন্ড কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।প্রতিষ্ঠানের অধ্যক্ষ খতিব শাহনাজ সুলতানা জানান, এ স্কুল থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করে ২৩ জন শিক্ষার্থী। যাদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ২২ জন। একজন পাশ করেছে এ গ্রেডে।এ কৃতিত্বপূর্ন সাফল্যের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি অঞ্জন চৌধুরী । — রাতুল ইসলাম সুমন মাছরাঙা টিভি মোবাইল ০১৭১৬৩৩৪৭৯৯ 3 Attachments • Scanned by Gmail Download all attachments Add all to Drive
Read More »তাড়াশে মাদক কারবারিকে ধরিয়ে দেওয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে মাদকসহ স্থানীয়দের হাতে ধরা পড়া চিহ্নিত এক মাদক কারবারি জামিনে মুক্ত হয়ে সাংবাদিক ও স্থানীয়দের প্রাণনাশের হুমকি এবং ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো: সোহাগ হোসেন (২৭) তাড়াশ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার দেশীগ্রাম এলাকার চিহ্নিত মাদক কারবারি মো: লুৎফর রহমান (৩৮)-কে গত ১৫ …
Read More »তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।রোববার উপজেলা পরিষোদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল যুব সমাবেশ, যুব র্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা, সফল আত্মকর্মী ও যুব সংগঠনকে পুরস্কার প্রদান, যুব ঋণের চেক ওসনদপত্র …
Read More »
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com