চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সোহান হোসেন (১৪) নামের এক কিশোরকে আটক করা হয়েছে। আটককৃত কিশোর উপজেলার গুনাইগাছা গুচ্ছ হঠাৎপাড়া গ্রামের পালিত রেহানা খাতুনের ছেলে। আমাসীর পিতা মৃত সে নানার বাড়িতে থাকে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে ৩ টার দিকে। জানা গেছে, গুনাইগাছা গুচ্ছ গ্রামের রফিকুল ইসলাম ৪ বছরের শিশু রুকাইয়া খাতুন বাড়ির উঠানে খেলছিল, বাড়িতে কেউ না থাকায় লম্পট সোহান তার নিজ বাড়িতে ডেকে নিয়ে পাশবিক নির্যাতনের চেষ্টা চালায়, শিশুটি চিৎকারে স্থানীয় লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে।
রুকাইয়া খাতুনের মা আজিয়া খাতুন চাটমোহর থানায় শিশু ও নারী নির্যাতন আইনে মামলা করলে পুলিশ তাকে গুনাইগাছা খেলার মাঠ থেকে আটক করে। এ ব্যাপারে শিশু ভাই ইমন জানায়, এ ধরনের ঘটনা আমাদের পরিবারে ঘটবে কোন দিন ভাবিনি, আমার বাবা থেকেও নেই, তিনি সংসারের খরচ দেয় না, খুব কষ্ট করে মা বোনকে নিয়ে চলছি। আমরা গবির মানুষ আমাদের হুমকি দেওয়া হচ্ছে। আমার বোনের ন্যায় বিচার এবং অপরাধীর শাস্তির দাবি জানাচ্ছি। চাটমোহর থানা অফিসার ইনচার্জ মোঃ অলিউর রহমান জানান, এব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। আসামীকে আটক করে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com