উল্লাপাড়ায় মায়ের বস্তাবন্দি লাশ উদ্ধার , ছেলেসহ গ্রেফতার তিনজন

Spread the love
ডাঃ আমজাদ হোসেন উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মডেল থানা পুলিশ রামকান্তপুর গ্রামের সরোয়ার হোসেনের স্ত্রী মতিফুল বেগম (৫৮) এর
লাশ নিজ বাড়ী থেকে উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা নিয়েছে। গতকাল মঙ্গলবার দিন পেরিয়ে রাত এগারোটার দিকে পুলিশ বস্তায় ভরে রাখা মতিফুল বেগমের মরদেহ উদ্ধার ও তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার তিনজন হলো- মতিফুল বেগমের ছেলে আশরাফ আলী (২৬), একই রামকান্তপুর গ্রামের ময়ান আলীর ছেলে আঃ রাহিম ও বড়হর গ্রামের স্বর্ণের দোকানি আঃ জলিল। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সুমন বলেন মতিফুল বেগমের ব্যবহার করা সোনার ধান তাবিজ উদ্ধার করা হয়েছে। মতিফুল বেগমের ছেলে গ্রেফতার করা আশরাফ আলী পেশায় রাজমিস্ত্রী। সে বিভিন্ন মাদকের নেশা করতো বলে জানা গেছে।গ্রেফতার তিনজনকে আদালতে চালান দেওয়া হবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD