চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে বসতবাড়ির জায়গা জবরদখলের পাঁয়তারা করা হচ্ছে মর্মে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগি পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে আদালতে মামলা দায়েরও করা হয়েছে। কিন্তু কোন কিছুর তোয়াক্কা না করে বাড়ির জায়গা জবরদখলের অপচেষ্টাসহ বসবাসকারী পরিবারকে ভয়ভীতি দেখানো হচ্ছে। ঘটনাটি ঘটছে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদরা গ্রামে। গত রবিবার সন্ধ্যায় চাটমোহর প্রেসক্লাব মিলনায়তনে ভাদরা গ্রামের আঃ সামাদ মন্ডলের স্ত্রী জাহেদা খাতুন এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
জাহেদা খাতুন তাঁর লিখিত বক্তব্যে অভিযোগ করেন,তার শ্বশুড়ি মরহুম ওরফুর নেছা জাহেদার ছেলে জাহিদুল ইসলাম শিমুলকে আড়াই শতাংশ জমি রেজিস্ট্রি করে দেন। বাকি আড়াই শতাংশ জমি জাহেদার স্বামী আঃ সামাদ ওয়ারিশসূত্রে পান। ৫ শতাংশ জমিতে জাহেদা পরিবার নিয়ে বসবাস করছেন। এরমধ্যে ভুক্তভোগি জাহেদার স্বামী আঃ সামাদ মন্ডল দ্বিতীয় বিয়ে করে বাড়ি থেকে চলে যান। পরে গোপনে বাড়ির আড়াই শতাংশ জমি ভাদরা গ্রামের নুরুজ্জামানের স্ত্রী আসমা খাতুনের কাছে বিক্রি করেন।
জাহেদা খাতুন বলেন,জমি কেনার বিষয়টি জানার পর আসমা খাতুনকে জমি ফেরত দিয়ে টাকা নেওয়ার জন্য অনুরোধ করা হয়। কিন্তু সে তা মানেনি। বরং বিগত আওয়ামী লীগের সময় নুরুজ্জামান দলবল নিয়ে বাড়িতে হামলা চালিয়ে ভাঙ্চুর করে উচ্ছেদের অপচেষ্টা করেন। নিরুপায় হয়ে জাহেদা খাতুন পাবনার আদালতে পিহেনশন মামলা করেন। মামলাটি চলমান রয়েছে। কিন্তু নুরুজ্জামান গং পুনরায় বাড়িটির অংশ জবরদখল করার জন্য পাঁয়তারা করছেন। জাহেদা ও তার ছেলে শিমুলকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। জাহেদা ও পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন। বাড়ির সামান্য জায়গা রক্ষার জন্য জাহেদা খাতুন ন্যায়বিচারসহ সকলের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে মোঃ রঞ্জুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ReplyReply allForward
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com