গুরুদাসপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল

Spread the love
নাটোর প্রতিনিধি.
দেশব্যাপী আওয়ামীলীগের নানামুখী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৮ নভেম্বর)  বিকাল ৫ টার দিকে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাফর ইকবাল নয়নের নেতৃত্বে এ কর্মসূচী পালন করা হয়।
এ উপলক্ষে উপজেলার চাপিলা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়ে চৌদ্দমাথা মেইন সড়ক প্রদক্ষিণ করে কৈডিমা বাজার ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন,চাপিলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম, সহসভাপতি হাফিজুল ইসলাম,সাধারন সম্পাদক জাফর ইকবাল নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুবেল হোসেন, যুবদলের সভাপতি ইনামুল হক নিলা, সাধারন সম্পাদক মাসুদ রানা স্বপন, ওলামা দলের সভাপতি শাহাদত হোসাইন প্রমুখ। এসময় বক্তরা বলেন, গোপালগঞ্জের ন্যায় চাপিলা ইউনিয়নের দলীয় কার্যালয়ে গভীর রাতে ককটেল ফাটিয়ে কি ইঙ্গিত দিয়েছেন।  সারাদেশটাকে গোপালগঞ্জ ভেবে থাকলে, ভুল করবেন আপনারা। এদেশের সাধারন মানুষ আপনাদের অপকর্ম দেখছেন আর ঘৃণা করছেন। আমাদের ক্ষেপে তুলবেন না। প্রশাসন আওয়ামীলীগের এ নৈরাজ্য প্রতিরোধে ব্যর্থ হলে আমরা কিন্তু আর থেমে থাকবো না। জাতীয়তাবাদী শক্তিকে রাজপথে নামতে বাধ্য করেন না। আমরা রাজপথে নামলে কিন্তু হাসিনার মতো আপনাদেরও এদেশ থেকে পালাতে হবে। এর আগে গত মঙ্গলবার রাত ২ টার দিকে চাপিলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।    এ ঘটনায় পুলিশ এখন পযর্ন্ত কাউকে গ্রেফতার করতে পারে নাই।
এসময় চাপিলা ইউনিয়নের স্বেচ্ছাসেবকদল,যুবদল,ছাত্রদল,শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD