চাটমোহর উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

Spread the love
চাটমোহর (পাবনা) প্রতিনিধি  
পাবনার চাটমোহর উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মুজিবুর রহমান।  এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক সঞ্জিতসাহা কিংশুক, সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এসএম হাবিবুর রহমান,  দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি বকুল রহমান, জনকণ্ঠ প্রতিনিধি রফিকুল ইসলাম রনি, আজকের পত্রিকা তুষার ভট্টাচার্য। এসময়
দৈনিক ইনকিলাব প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, এনটিভি প্রতিনিধি মাসুদ রানা, নয়া দিগন্ত প্রতিনিধি নুরুল ইসলাম, সাপ্তাহিক সময় অসময় সম্পাদক একেএম বেলাল হোসেন স্বপন, সিএনআই প্রতিনিধি তোফাজ্জল হোসেন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তৃারা উঠতি বয়সী তরুণরা শিক্ষা প্রতিষ্ঠান, পৌর জিরো পয়েন্ট, বাসট্যান্ডসহ বিশেষ পয়েন্ট ইভটিজিং, মাদক সেবন ও মাদক ব্যবসা, মদের ব্যবসা, টপসয়েল, পুকুর খননের নামে মাটির ব্যবসা, বিএম কলেজ শিক্ষক শিক্ষার্থী উপস্থিত কম, শিশু পার্ক নির্মাণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD