নবদম্পতির নতুন সংসারের জন্য উপহার দিল ভিলেজ ভিশন বাংলাদেশ

Spread the love
শরীফ খন্দকার 
হতদরিদ্র আসহায় কন্যার বিয়েতে আমরা   সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। নতুন জীবনের শুরুতে একটি সংসার সাজাতে প্রয়োজনীয় নানা সামগ্রী উপহার হিসেবে পেলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চুনিয়াখারা এলাকার বর মো. মেহেদী হাসান। নবদম্পতির নতুন সংসার গুছিয়ে নিতে প্রয়োজনীয় আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রী তুলে দেওয়া হয়েছে তাঁর হাতে।হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে এবং প্রচেষ্টা সবার জন্য এর উদ্যোগে শাহবাজ খান সানির মাধ্যমে কনের পক্ষ থেকে এসব উপহারসামগ্রী প্রদান করেন শরীফ খন্দকার পরিচালক  ভিলেজ ভিশন বাংলাদেশ।
উপহারসামগ্রীর মধ্যে ছিল দুটি চেয়ার, একটি টুল, একটি মিরসেপ,  দুটি র‌্যাক, লেপ, তোশক, বালিশ, বিছানার চাদর, কলসি, বালতি, বদনা, জগ, মগ, ছয়টি গ্লাস, ছয়টি প্লেট, ছোট-বড় ছয়টি স্টিলের ডিশ, চারটি ছোট-বড় পাতিল, তিনটি কড়াই, চারটি প্লাস্টিকের ডিশ, চারটি মেলামাইনের ডিশ, ছয়টি স্টিলের চামচ ও খুন্তি, রুটি বেলার সরঞ্জাম, একটি কনটেইনার, চারটি ঝাঁঝরি এবং তিনটি কড়াইয়ের ঢাকনাসহ সংসারের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী।অনুষ্ঠানে মাওলানা কামরুল ইসলাম, ডাক্তার রাজু ও সোহেলের উপস্থিতিতে বর মো. মেহেদী হাসানের হাতে উপহারসামগ্রীগুলো তুলে দেওয়া হয়।নবদম্পতির নতুন জীবনের সূচনাকে আনন্দময় ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এ ধরনের মানবিক উদ্যোগ নতুন সংসার গঠনে সহায়তার পাশাপাশি সমাজে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার দৃষ্টান্ত হয়ে থাকবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD