মো. ইকবাল হোসেন
মোবাইল ফোনের দাম জানার ডিজিটাল মার্কেটপ্লেস এখন মোবাইলদোকান.কো।স্মার্টফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে নতুন মোবাইল কেনার আগে সঠিক দাম, স্পেসিফিকেশন ও বাজারের আপডেট জানা অনেক ব্যবহারকারীর জন্যই চ্যালেঞ্জের। এই প্রয়োজনকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের মোবাইল ব্যবহারকারীদের জন্য একটি নির্ভরযোগ্য ডিজিটাল সমাধান হিসেবে কাজ করে যাচ্ছে MobileDokan.co মোবাইল ফোনের দাম জানার একটি আধুনিক ও তথ্যভিত্তিক ডিজিটাল মার্কেটপ্লেস হিসেবে এটি ইতোমধ্যেই ব্যাপক পরিচিতি অর্জন করেছে।
২০ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মোবাইলদোকান.কো যাত্রা শুরু করে। এই প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা সৌরভ সরকার (Sourav Sarkar) এবং সহ-প্রতিষ্ঠাতা (Co-founder): পিন্টু তরফদার (Pintu Tarafder)। প্রতিষ্ঠার পর থেকে তাদের মূল লক্ষ্য ছিল—বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য মোবাইল ফোন সংক্রান্ত সঠিক, নিরপেক্ষ ও সহজবোধ্য তথ্য এক জায়গায় তুলে ধরা। গত কয়েক বছরে সেই লক্ষ্য বাস্তবায়নে মোবাইলদোকান.কো ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
মোবাইলদোকান.কোতে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের মোবাইল ফোনের বাংলাদেশের বাজারমূল্য, সম্পূর্ণ স্পেসিফিকেশন, ফিচার, ভ্যারিয়েন্ট তথ্য ও তুলনামূলক বিশ্লেষণ পাওয়া যায়। স্যামসাং, শাওমি, রিয়েলমি, অপো, ভিভো, আইফোনসহ প্রায় সব পরিচিত ব্র্যান্ডের পাশাপাশি নতুন ও আসন্ন স্মার্টফোন সম্পর্কেও এখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। ফলে ব্যবহারকারীরা নতুন ফোন কেনার আগে প্রয়োজনীয় সব তথ্য এক প্ল্যাটফর্মেই পেয়ে যান।
চলনবিল বার্তা chalonbeelbarta.com