গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর উপজেলার মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রæয়ারী) দিনব্যাপী গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজন করে। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এর আগে ইউএনও’র আহŸানে উপস্থিত শিক্ষার্থীরা বাল্যবিয়ে ও মাদকসেবন থেকে বিরত থাকার শপথ করেন।
এসময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার, একাডেমিক সুপারভাইজার বজলুর রহমান, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম সহ সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাকরা উপস্থিত ছিলেন। বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মাঝে পুুরস্কার বিতরণ করা হয়।#
চলনবিল বার্তা chalonbeelbarta.com