বিশেষ প্রেস বিজ্ঞপ্তি
গোয়েন্দা নজরদারীর মাধ্যমে র্যাব-১২ এর একটি আভিযানিক দল ২০/১১/২০২০ সকাল ১০.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার উকিলপাড়া হতে জেএমবি সংগঠনের শীর্ষ সক্রিয় সদস্য (১) মোŦ আতিউর রহমান (১৯), পিতা- মোŦ মানিক হোসেন, গ্রাম-শশরাসাহাপাড়া, থানা-কোতআলী, জেলা-দিনাজপুর ২। মোŦ শামীম হোসেন @ কিরণ (১৯), পিতা- মোŦ মোখলেছুর রহমান, সাং-দাড়ামুধা, থানা-সাথিয়া, জেলা-পাবনা, ৩। মোŦ নাইমুল ইসলাম (২৫), পিতা- মোŦ আবু তালেব, সাং-দাড়মুধা, থানা-সাথিয়া, জেলা-পাবান ৪। মোŦ আমিনুল ইসলাম শান্ত (২০), পিতা-বজলুর রহমান, সাং-দক্ষিন নলতা, থানা-তালা, জেলা-সাতক্ষীরাদেরকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য অপর একটি পৃথক অভিযানে একই দিনরাত ১২.৩০ ঘটিকায় রাজশাহীর জেএমবির আঞ্চলিক কমান্ডার মাহমুদকে গ্রেফতার করা হলে তার দেয়া তথ্য মতে উক্ত আস্থানায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত জঙ্গী সদস্যদের জিজ্ঞাসাবাদে জানা যায়, শামীম হোসেন @ কিরণ রাজশাহী জেএমবির আঞ্চলিক কামান্ডার মাহমুদের সেকেন্ড ইন কমান্ড এবং পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলের আঞ্চলিক নেতা। তারা জেএমবির সামরিক শাখার সদস্য এবং তারা দীর্ঘদিন ধরে জেএমবির কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে সংগঠন পরিচালনার জন্য চাঁদা সংগ্রহ করতেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেন। তারা তাদের পরিচয় গোপন করে তাবলিক জামায়েতের ছদ্ম বেশে কার্যক্রম পরিচালনা করছিলেন। সম্প্রতিক সময় নাশকতার পরিকল্পনার উদ্দেশ্য শাহজাদপুরের উকিল পাড়ায় অস্থায়ী ভাবে ০১টি বাসা ভাড়া নেন এবং অস্ত্র সংগ্রহসহ বোমা তৈরীর সরঞ্জামাদী ক্রয় করে বোমা তৈরী করার প্রক্রিয়া রপ্ত করার চেষ্টা করছিলেন। তারা র্যাবের উপস্থিতি টের পেয়ে ০৫ রাউন্ড ফায়ার করেন। এ সময়ে তাদের কাছ থেকে ০২ টি বিদেশী পিস্তল , ০২টি ম্যাগাজিন, ০৪ রাউন্ড গুলি (ফায়ারকৃত কার্তুজ), দেশীয় অস্ত্রসহ বোমা তৈরীর বিপুল পরিমান সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com