তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে যুবলীগ নেতা ও কাউরাইল ইসহাক-তফের আলী কারিগরি কলেজের প্রভাষক কামরুল হোসেন তালুকদারের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কাউরাইল ইসহাক-তফের আলী কারিগরি কলেজ চত্বরে ওই শোকসভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন , তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হক , উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান , সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান , নারী ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, ইউপি চেয়ারম্যান তালুকদার আব্দুলাহহেল বাকী প্রমুখ। উল্লেখ্য, সগুনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক কামরুল হোসেন তালুকদার গত ২৫ অক্টোবর এক সড়ক দুঘর্টনায় নির্মমভাবে নিহত হন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com