শহিদুল ইসলাম সুইট,সিংড়া প্রতিনিধি : নাটোরের সিংড়ায় ট্রাফিক পক্ষ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সিংড়া থানার আয়োজনে সিংড়া বাসস্ট্যান্ডে ৫ নভেম্বর- ১৯ নভেম্বর ট্রাফিক পক্ষ উদ্বোধন করা হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ নুরে এ আলম সিদ্দীকি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার জামিল আকতার, সিংড়া প্রেসক্লাব সভাপতি এমরান আলী রানা, নাটোর জেলা বাস মালিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম স্বপন, ট্র্যাক্টর মালিক সমিতির সাধারন সম্পাদক আহসান হাবিব রোজ, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল আলিম, সাবেক সাধারন সম্পাদক আব্দুস সাত্তার প্রমুখ।
সভা পরিচালনা করেন, সার্জেন্ট রনি পোদ্দার।এ সময় সিংড়া থানার অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com