এ্যাড. আলহাজ¦ মোঃ আব্দুল ওহাব
শোকে ভরা-
পনেরো আগষ্ট এলে মনে পরে তোমাকে।
পনেরো আগষ্ট এলে মনে পরে কালোরাত্রির বুলেট মারা রক্ত।
পনেরো আগষ্ট এলে মনে পরে বঙ্গমাতা,শিশু রাসেলকে।
পনেরো আগষ্ট এলে মনে পরে বত্রিশ নম্বরে শোকের মাতম।
পনেরো আগষ্ট এলে মনে পরে ছয় দফার কথা।
পনেরো আগষ্ট এলে মনে পরে বজ্র কণ্ঠের অমর কবিতা।
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
“এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”
পনেরো আগষ্ট এলে মনে পরে লাল সবুজের পতাকা।
পনেরো আগষ্ট এলে মনে পরে বাংলা মায়ের আর্তনাদ।
পনেরো আগষ্ট এলে মনে পরে পাল উড়ানো মাঝির ভাটিয়ালী গান।
পনেরো আগষ্ট এলে মনে পরে পাখি ডাকা সাঁঝের মায়া।
পনেরো আগষ্ট এলে মনে পরে সরিষার ক্ষেতে হলুদিয়া প্রান্তর।
পনেরো আগষ্ট এলে মনে পরে সাভারের মহান স্মৃতিসৌধ।
পনেরো আগষ্ট এলে মনে জাগে সোনার বাংলা তোমায় ভালোবাসি ।
পনেরো আগষ্ট এলে মনে হয় ঘাতকদের প্রচন্ড ঘৃণা করতে;
পনেরো আগষ্ট এলে ইচ্ছা করে টুংগীপাড়া সমাধিতে যাই।
পনোরো আগষ্ট এলে ইচ্ছা করে দুটি গাছ লাগাই।
বঙ্গ বন্ধু চেয়ে দেখ-
পনেরো আগষ্ট এখন শোক ও শক্তি
তুমি আছো বাঙ্গালীদের হৃদয় জুড়ে
তুমি আছো পদ্মা, মেঘনা, বহ্মপুত্র, যমুনা ও তিস্তার তীরে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com