চলনবিল বার্তা ডেস্ক: চলতি বছরের এইচএসসি পরীক্ষার তারিখ নির্ধারণ হয়নি এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা বাতিলের কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারি বিবেচনায় জেএসসি পরীক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছে। বিশেষজ্ঞদের পর্যবেক্ষণসহ কিছু বিকল্প প্রস্তাব মন্ত্রণালয় পর্যালোচনা করছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানের বিভিন্ন বিকল্প নিয়ে ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। তবে, এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সূত্র: আমাদের সময়।
চলনবিল বার্তা chalonbeelbarta.com