রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ২নং সোনাখাড়া ইউনিয়নের বন্দিহার গ্রামে নিজ ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৬টা থেকে ৭টার দিকে উপজেলার সেনাখাড়া ইউনিয়নের বন্দিহার এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন—তাপস কুমার মাহাতো (২০), তিনি ওই এলাকার শ্রী সুশীল কুমার মাহাতোর ছেলে।পরিবার সূত্রে জানা যায়, সকালে সুশীল চন্দ্র মাহাতো ছেলের ঘরের দরজায় ডাকাডাকি করে।
পরবর্তীতে কোনো সাড়া না পেয়ে ঘরের পেছনের জানালা দিয়ে তাকিয়ে দেখেন, তাপস শয়নকক্ষে না থেকে পাশে থাকা অন্য একটি কক্ষের ভেতরে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছেন। পরে তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে নামানোর চেষ্টা করেন। এ ঘটনার খবর পেয়ে তাতখনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।এ বিষয় রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com