সলঙ্গাতে জামায়াতের ইফতার মাহফিল

Spread the love

সলঙ্গা থেকে ফারুক আহমেদঃ

নবাবগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল
সর্বসাধারণ ও বিশিষ্টজনদের  নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গাতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত বুধবার (৪ মার্চ) বিকেল ৩নং ধু্বিল ইউপি ২নং ওয়ার্ড আমশড়া জোরপুকুর বাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফেজ আব্দুল বারিক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩নং ধু্বিল ইউনিয়নের সভাপতি ড.জহুরুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি আলহাজ্ব সোলাইমান হোসেন, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন গণমান্যব্যক্তিবর্গ।

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD